চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন অসচেতনতা হতে পারে বড় ক্ষতির কারণ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:18 অপরাহ্ন 06, মার্চ 2022
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের দাপট কমে গেলেও মানুষের অসচেতনতায় যে কোনো সময় তা নতুন করে আবার ফিরে আসতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর কারণ, বিভিন্ন পর্যায়ে ভাইরাসটি এখনো মিউটেশন হচ্ছে। তাই নতুন কোনো ভ্যারিয়েন্ট আসার শঙ্কাটা থেকেই যাচ্ছে। বিশেষ করে ওমিক্রনের উপ-ধরন বিএ.২ বা অন্য কোনো নামে আসার সম্ভাবনা আছে।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলছে, এখনই মাস্ক খুলে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এটা ঠিক, দেশে সার্বিকভাবে ওমিক্রনের প্রভাব কমে গেছে। কিন্তু এতেই আবার নতুন ঝুঁকি তৈরি হয়েছে। কারণ অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এমনকি কেউ কেউ এটাকে মাস্ক খুলে ফেলার পেছনে যুক্তি হিসেবেও দাঁড় করাচ্ছেন। অথচ গতকালকেও দেশে ১৩ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আজকেও তার বলি ৮ জন।

তার মানে, অনেকেই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারছেন না। অন্যান্য শারীরিক জটিলতায় তারা করোনাকে জয় করতে পারছেন না। বিশেষ করে যাদের ডায়াবেটিস, হাইপার টেনশন, ক্যানসারের মতো বড় ধরনের রোগ আছে, তারা এখনো বড় ঝুঁকিতে আছে।

স্বাস্থ্য অধিদপ্তর যেদিন এমন আশঙ্কার কথা বলছে, সেদিনই সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) অন্তর্বর্তীকালীন এক প্রতিবেদনে জানিয়েছে, দেশে এখন যারাই করোনায় আক্রান্ত হচ্ছেন, তারা সবাই অমিক্রন ধরনে সংক্রমিত। ডেল্টা বা অন্য ধরনগুলোর উপস্থিতি এখন আর নেই। গত মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত সংগ্রহ করা নমুনার জিনোম সিকোয়েন্সিং (জিন নকশা উন্মোচন) করে এ প্রতিবেদন তৈরি করেছে আইইডিসিআর।

অথচ এর আগের মাসে করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮০ শতাংশ মানুষের শরীরে অমিক্রন ধরন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। বাকি ২০ শতাংশের শরীরে ছিল ডেল্টার ধরন। আমরা দেখেছিলাম, মাত্র দুই মাসের মধ্যে অতি দ্রুততার সঙ্গে অমিক্রন ছড়িয়ে পড়েছিল সারাদেশে। এখন সেটা অনেকটা কমে গেলেও স্বাস্থ্যবিধি নিয়ে হেয়ালি করা যাবে না।

অনেকে হয়তো ভাবছেন, টিকার সবগুলো ডোজ তো নেয়া হয়েই গেছে; এখন আর ভয় কিসের? কিন্তু সমস্যা তো সেখানে না। যিনি ডায়াবেটিস, হাইপার টেনশন, ক্যানসারের মতো রোগে আক্রান্ত তাদের কি হবে? কিছু মানুষের এমন হেয়ালিতে এসব মানুষগুলোর জীবন ঝুঁকিতে পড়বেই।

আমরা মনে করি, সরকার সব কিছু স্বাভাবিক করে দিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে এই কারণেই। তাই মাস্ক পরতেই হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। তা না হলে বড় ধরনের বিপদ আসতে পারে। যা থেকে আমরা কেউই রক্ষা পাবো না।

Tags: করোনাকরোনাভাইরাসমাস্কস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্যবিধি
Previous Post

ট্রান্সজেন্ডার ও বিশেষ শিশুদের এক্সপোতে থাকছেন বুবলী-তিশারা

Next Post

জায়েদ খান ‘হাইকোর্টের ভুয়া কাগজ’ দেখিয়ে শপথ নিয়েছে: সাইমন

Next Post
জায়েদ খান ও সাইমন সংবাদ সম্মেলনে, মিডিয়া কভারেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

জায়েদ খান 'হাইকোর্টের ভুয়া কাগজ' দেখিয়ে শপথ নিয়েছে: সাইমন

জায়েদ খান ও সাইমন ভুয়া কাগজ দেখিয়ে শপথ নেওয়ার অভিযোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন জায়েদ খান বললেন সাইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT