চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়েদ খান ‘হাইকোর্টের ভুয়া কাগজ’ দেখিয়ে শপথ নিয়েছে: সাইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 06, মার্চ 2022
in বিনোদন
A A
জায়েদ খান ও সাইমন সংবাদ সম্মেলনে, মিডিয়া কভারেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্ট থেকে আনা একটি কাগজ দেখিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে গত শুক্রবার বিকেলে তড়িঘড়ি করে শপথ নেন জায়েদ খান। তার সেই হাইকোর্ট থেকে আনা ‘কাগজটি ভুয়া’ বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন।

রোববার সন্ধ্যায় এফডিসিতে নিপুণকে নিয়ে সংবাদ সম্মেলন করার সময় সাইমন বলেন, ‘কোর্ট থেকে এখনও পর্যন্ত কোনো কাগজ বের হয়নি। কোর্ট থেকে যে রায় এসেছিল, তার কোনো কাগজ দেয়া হয়নি। তাহলে কাগজ কই থেকে পেলেন জায়েদ খান?’

‘আসলে ওই কাগজ ভুয়া ছিল। কাগজ দেখতে চেয়েছিলাম কিন্তু উনি কাউকে দেখাননি। কাগজটা সঠিক ছিল না বলে কাউকে জায়েদ খান দেখায়নি।’- বলেন পোড়ামন খ্যাত নায়ক সাইমন সাদিক।

জায়েদ খান ‘জাল ও অনৈতিক কাগজ’ দেখিয়ে শপথ নিয়েছেন উল্লেখ করে সাইমন বলেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ার কাছে জানতে চেয়েছিলাম। উনি বলেছেন, কাগজ সঠিক কিনা জানেন না। তবে জায়েদ খান যে কাগজ দেখিয়েছেন সেটা আইন সিদ্ধ নয়।

সাইমন বলেন, আজ (রোববার) শুনানি ছিল। আদালত থেকে বিচারক মহোদয় নিজেও বলেছেন, কোর্ট থেকে কোনো কাগজ বের হয়নি। সেজন্য আজ নতুন করে চার সপ্তাহের জন্য স্টে করা হয়েছে। যদি কাগজ বের হতো তবে আজকে এই স্টে অর্ডার হতো না। তাছাড়া পৃথিবীর কোনো আদালত থেকে শুক্রবার কোনো কাগজ বের হয় না। তাই ওই কাগজটি ছিল ভুয়া।

সাইমন বলেন, আগামী ১ মাস অপেক্ষা করতে হবে। বিশ্বাস আছে, আগামী একমাস পর আমরা কাঙ্ক্ষিত রায় পাবো।

নিপুন বলেন, বিচারপতি বলেছেন আগের রায়টাই বহাল থাকলো। তার মানেই এই একমাস আমি দায়িত্বে থাকতে পারবো।

সাইমনের অভিযোগের প্রেক্ষিতে জায়েদ খানের সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রোববার দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খান বৈধ বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণ আক্তারের করা আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ এপ্রিল দিন ধার্য করেছেন।

সাইমন ও নিপুণের বক্তব্যের বিস্তারিত এখানে:

Tags: চলচ্চিত্র শিল্পী সমিতিনিপুনলিড বিনোদনসাইমন সাদিক
Previous Post

এমন অসচেতনতা হতে পারে বড় ক্ষতির কারণ

Next Post

ভুয়া কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন জায়েদ খান বললেন সাইমন

Next Post
জায়েদ খান ও সাইমন ভুয়া কাগজ দেখিয়ে শপথ নেওয়ার অভিযোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন জায়েদ খান বললেন সাইমন

মোহামেডান ক্লাবের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডান ক্লাবের জার্সি উন্মোচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT