চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রান্সজেন্ডার ও বিশেষ শিশুদের এক্সপোতে থাকছেন বুবলী-তিশারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 06, মার্চ 2022
in বিনোদন
A A
বাংলাদেশে প্রথম ট্রান্সজেন্ডার ও বিশেষ শিশুদের এক্সপোতে অংশগ্রহণকারী নারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার, পথশিশু ও বিশেষ শিশুদের নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী ‘বাংলাদেশ উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো’ অনুষ্ঠিত হচ্ছে।

‘রিয়েল হিরো’জ এক্সপো অ্যান্ড কমিনিউকেশন’র আয়োজনে এই অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে অংশ নিচ্ছেন খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান, তানজিন তিশা, শবনাম বুবলী, কনা ও সাবরিনা পড়শীর মতো তারকারা।

রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিনিউকেশনের প্রতিষ্ঠাতা মালা খন্দকার জানিয়েছেন, ‘ট্রান্সজেন্ডার, পথশিশু ও বিশেষ শিশু এ তিনটি মানুষদের সর্বদা বর্ণবাদ, অমানবিক আচরণ বা অবহেলার মুখোমুখি হতে হয়। এতকিছুর পরেও এরা কিন্তু থমকে থাকে না। পথশিশুরাও আজ বসে নেই, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সমাজকে আলোকিত করছে। গত আট মাস ধরে আমরা এ এক্সপো করার চেষ্টা করেছি।’

তিনি আরও জানিয়েছেন, ‘আমরা সমাজের সমস্ত সত্যিকারের নারী যোদ্ধাদের লুকানো গল্প জানার সুযোগ তৈরি করতে চেয়েছি মাত্র। আমরা সব নারীকে সত্যিকারের যোদ্ধা হতে উৎসাহিত করতে চাই। আমরা নারীর ভেতরের প্রতিভা প্রদর্শনের জন্য একটি মেলার আয়োজন করেছি। এ ইভেন্টে সমাজের প্রতিবন্ধী নারীরাও অন্তর্ভুক্ত রয়েছে।

‘নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই যে, কোনো কিছুই অসম্ভব নয় এবং প্রতিবন্ধী ব্যক্তিকে তাদের স্বপ্ন অর্জন থেকে আটকাতে পারে না। এ ইভেন্টটি তৃতীয় সম্প্রদায়কেও জড়িত করেছি যারা সমাজে অবহেলিত। এ প্ল্যাটফর্মটি অনুপ্রেরণার পথ তৈরি করবে।’

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ শনিবার এক্সপোর উদ্বোধন করেছেন। চলবে আগামী মঙ্গলবার (৮ মার্চ) পর্যন্ত।

এক্সোপোর প্রথমদিন অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী ও মেলা।আজকের আয়োজনে থাকছে প্রদর্শনী, মেলা ও কনসার্ট, ৭ মার্চ একঝাঁক তারকাদের অংশগ্রহণের মাধ্যমে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান- অ্যাওয়ার্ড প্রদান। ৮ মার্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু ও ট্রান্সজেন্ডার অংশগ্রহণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে।

Tags: তিশাপড়শীবুবলী
Previous Post

নারী চালকদের জন্য উবারের বিশেষ সুবিধা

Next Post

এমন অসচেতনতা হতে পারে বড় ক্ষতির কারণ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এমন অসচেতনতা হতে পারে বড় ক্ষতির কারণ

জায়েদ খান ও সাইমন সংবাদ সম্মেলনে, মিডিয়া কভারেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

জায়েদ খান 'হাইকোর্টের ভুয়া কাগজ' দেখিয়ে শপথ নিয়েছে: সাইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT