চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহসান-মিথিলা-ফারিয়াদের পাশে অভিনয় শিল্পী সংঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 অপরাহ্ন 12, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
তিনজন ব্যক্তির ছবি, এক পুরুষ ও দুই নারী, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ‘প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থআত্মসাৎ’ এর অভিযোগ এনে ৪ ডিসেম্বর গায়ক ও অভিনেতা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। গ্রাহকের মামলার বিষয়টি ‘গ্রহণযোগ্য নয়’ জানিয়ে জনপ্রিয় তিন শিল্পীর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ।

রবিবার সন্ধ্যায় লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে শিল্পী সংঘ। সংগঠনটির সভাপতি শহিদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু মানুষ নিজেকে আলােচনায় আনতে যে কোন ঘটনাতেই শিল্পীদের সম্পৃক্ত করে নানান কথা সােশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন এবং কেউ কেউ তাদের নামে মামলা পর্যন্ত করছেন। যা মােটেই সমর্থনযােগ্য নয়, সেই সাথে ভীষণ উদ্বেগজনকও বটে।

সেখানে তারা আরো বলেন, সারা পৃথিবীতেই শিল্পীরা অত্যন্ত সম্মানিত এবং মানুষের ভালােবাসায় সিক্ত ও অনুসরণীয়। তাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারণায় শিল্পীদের অন্তর্ভুক্ত করেন। নির্দিষ্ট সম্মানির বিনিময়ে শিল্পীরা পণ্যের প্রচারে বিজ্ঞাপন ও নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পৃথিবী জুড়েই এটি একটি বৈধ লেনদেন। পণ্যের গুণগত দায় বা সেই ব্যবসা প্রতিষ্ঠানের যেকোন অনৈতিক লেনদেনের দায় কখনােই সেই প্রতিষ্ঠানের ভেচ্ছাদূত বা মডেলের উপর বর্তায় না।

শিল্পীসংঘ আরো জানায়, ‘সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনৈক ব্যক্তি মামলা করেছেন। সেই মামলা আসামী তালিকায় তিনজন জনপ্রিয় অভিনয়শিল্পী তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা এ শবনম ফারিয়ার নাম অন্তর্ভুক্ত করেছেন। যেখানে দুইজন সেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ছিলেন এবং একজন চাকুরিজীবী ছিলেন। যিনি মামলাটি করেছেন তিনি ঐ প্রতিষ্ঠানে যখন লেনদেন করেছিলেন তখন এই শিল্পীরা উক্ত প্রতিষ্ঠানেৱ সাথে যুক্ত ছিলেন না। শুধুমাত্র নিজেকে আলােচিত করবার জন্য এবং আমাদের অভিনয়শিল্পীদের অসম্মানিত ও বিব্রত করার অভিপ্রায়েই তাদের নাম সম্পৃক্ত করার এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারে যদি কেউ অপরাধী সাব্যস্ত হয় সে তার শাস্তি পাবে। কিন্তু শিল্পীদের নাম জড়িয়ে তাদের অহেতুক বিড়ম্বনা, ব্রিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা এবং তাদের সম্মানহানি করা কোনভাবেই গ্রহণযােগ্য নয়। তাহসান মিথিলা, ফারিয়া সহ সকল অভিনয়শিল্পীদের যেকোন নৈতিক আন্দোলন ও সংকটে আমরা অভিনয়শিল্পী সংঘ তাদের সাথে আছি। সত্যের জয় হােক।’

Tags: ইকমার্সইভ্যালিতাহসানমিথিলালিড বিনোদনশবনম ফারিয়াশিল্পী সংঘ
Previous Post

৭ লাখ টাকায় বিক্রি এক মাছ!

Next Post

দুটো গোল পেলেও জয় পায়নি বার্সা

Next Post
বার্সেলোনা খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে, গোলরক্ষক ব্যর্থতা দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটো গোল পেলেও জয় পায়নি বার্সা

A vial and a syringe are seen in front of a displayed stock graph and words "Omicron SARS-CoV-2" in this illustration taken

যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT