চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুটো গোল পেলেও জয় পায়নি বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 পূর্বাহ্ন 13, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে, গোলরক্ষক ব্যর্থতা দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলের জন্য হাহাকার করতে থাকা বার্সেলোনা একাডেমির দুই টিনেজারকে খেলিয়ে দুটো গোল পেয়েছে। কিন্তু জয়ের খোঁজ পায়নি। ওসাসুনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে।

চ্যাম্পিয়ন্স লিগ থকে ইউরোপায় অবনমনের পর প্রথমবার মাঠে নেমেছিল বার্সা। লা লিগায় ওসাসুনার মাঠ এস্তাদিও এল সদর স্টেডিয়ামে স্প্যানিশ জায়ান্টরা করেছে ২-২ গোলে ড্র।

লিগের পয়েন্ট টেবিলে জাভির শিষ্যরা এখন অষ্টম স্থানে। ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট কাতালানদের। শীর্ষের রিয়াল সমান ম্যাচে ৩৯ পয়েন্ট জমিয়ে বসে আছে শক্ত অবস্থানে। ওসাসুনা ২২ পয়েন্ট নিয়ে ১০-এ।

বল দখলে আধিপত্য রেখেও গোলে শট নিতে ব্যর্থ হচ্ছিল বার্সা। অন্যদিকে, ফলাফলের মতোই সমানে সমান লড়েছে ওসাসুনা। অবশ্য ১২ মিনিটে লিড নেয় বার্সাই। ১৭ বর্ষী স্প্যানিশ মিডফিল্ডার পাবলো গ্যাভিরার বাড়ানো বলে গোল আনেন ১৯ বর্ষী আরেক স্প্যানিশ মিডফিল্ডার নিকো গঞ্জালেজ।

সেই লিড দুই মিনিটও ধরে রাখতে পারেনি অতিথিরা। ওসাসুনা সমতা ফেরায় ১৪ মিনিটে। ডেভিড গার্সিয়ার গোলে।

মৌসুমের শুরু থেকে নিজেদের হারিয়ে খোঁজা বার্সাকে ভোগাচ্ছে একের পর এক খেলোয়াড়ের চোট। চোট বিরতি শেষে এদিন একাদশে ফিরেছেন স্যামুয়েল উমতিতি এবং লুক ডি জং।

ম্যাচে ৫-৪-১ ফর্মেশনে খেলা ওসাসুনার রক্ষণ গলাতে বেগ পেতে হয়েছে ডেম্বেলে-ডি জংদের। ম্যাচের ৩৭ মিনিটে দারুণ ফ্রি-কিক নেয় বার্সা। উমতিতি অফসাইড থাকায় সেটা ভেস্তে যায়।

প্রথমার্ধে ৭০ শতাংশ বল দখলে রাখা বার্সা গোলে শট নিতে পেরেছে মাত্র দুবার। সমান শট লক্ষ্যে রেখে সমতা নিয়ে বিরতিতে যায় ওসাসুনা।

ফিরে ফের লিড নেয় বার্সা। ৪৯ মিনিটে গোল আনেন ১৯ বর্ষী ফরোয়ার্ড আব্দেসসামাদ এজ্জালজৌলি। তারপর মনে হচ্ছিল নতুন যুগের শুরুটা জয় দিয়েই করছেন জাভি।

ম্যাচের ৮৬ মিনিটে ভেস্তে যায় সব। বার্সার তিন পয়েন্টের আশা শেষ করে দেন আভিলা। ড্র নিয়ে মাঠ ছাড়ে ওসাসুনা।

Tags: ওসাসুনাজাভিবার্সাবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
Previous Post

তাহসান-মিথিলা-ফারিয়াদের পাশে অভিনয় শিল্পী সংঘ

Next Post

যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা

Next Post
A vial and a syringe are seen in front of a displayed stock graph and words "Omicron SARS-CoV-2" in this illustration taken

যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা

লাশ ঘর এজি সেবা হাউসপাড়া নরসিংদী বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT