চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 পূর্বাহ্ন 13, ডিসেম্বর 2021
in আন্তর্জাতিক
A A
A vial and a syringe are seen in front of a displayed stock graph and words "Omicron SARS-CoV-2" in this illustration taken

যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। টেলিভিশন দেয়া ভাষণে ওমিক্রনের জোরালো ঢেউ মোকাবিলায় চলতি সপ্তাহ থেকে ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ শুরুর ঘোষণা দেন তিনি।

বরিস জনসন বলেন: ওমিক্রনের জোয়ার আসার বিষয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। সেটি মোকাবেলায় চলতি সপ্তাহ থেকে ইংল্যান্ডে প্রাপ্তবয়স্ক সবাইকে ভ্যাকসিনের তৃতীয় ডোজের আওতায় আনা হবে।

এর কারণ হিসেবে তিনি জানান: গবেষকরা বলছেন নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে দু’টি ডোজ যথেষ্ট সুরক্ষা দিতে পারবে না। দ্বিতীয় ডোজ নেয়ার তিন মাস পার হলে যে কেউ বুস্টার ডোজ নিতে পারবেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন: টিকাদান কর্মসূচিতে সহায়তা করবে সামরিক বাহিনীর ৪২টি দল। এছাড়া বুস্টার ডোজ প্রয়োগে জোর দিতে চিকিৎসা সংক্রান্ত কিছু কর্মসূচি স্থগিত করেছে সরকার।

এর আগে যুক্তরাজ্যের করোনা সতর্কতা বাড়িয়ে লেভেল চার এ নেওয়া হয়।

অন্যদিকে করোনার ওমিক্রন ধরন বেশি সংক্রামক এবং টিকার কার্যকারিতা কমিয়ে দেয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, ওমিক্রন ধরনের লক্ষণগুলো কম তীব্র।

ব্রিফিংয়ে তারা বলেছে, যেসব স্থানে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে সেখানে ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক। এ পর্যন্ত ৬৩টি দেশে ছড়িয়েছে ওমিক্রন।

জার্মানির বেশ কিছু শহরে কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। সেসময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ১৪ পুলিশ আহত হয়। বিক্ষোভ হয়েছে, চেক প্রজাতন্ত্র, গ্রিস এবং ইউক্রেনেও।অস্ট্রিয়ায় করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে বিক্ষোভ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় ইংল্যান্ড, ডেনমার্ক ও বেলজিয়াম ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। স্কটল্যান্ডে আগামী সপ্তাহ থেকে ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের টিকার বুস্টার ডোজ শুরু হচ্ছে।

Tags: ওমিক্রন
Previous Post

দুটো গোল পেলেও জয় পায়নি বার্সা

Next Post

পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে খুন

Next Post
লাশ ঘর এজি সেবা হাউসপাড়া নরসিংদী বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে খুন

বিপর্যস্ত সড়ক দুর্ঘটনা, স্কুল বাস ও গাড়ি ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে মৃতের সংখ্যা বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT