চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ই-কমার্সে চাকরির সুযোগ নিয়ে কর্মশালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 27, মার্চ 2021
in অর্থনীতি
A A
কর্মশালায় অংশগ্রহণকারীরা পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ই-কমার্স সেক্টরে চাকরির সুযোগ ও সম্ভাবনা নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ইভ্যালি প্রেজেন্টস ক্যারিয়ার ইন ই-কমার্স’।

শনিবার তারুণ্যনির্ভর সংগঠন ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের উদ্যোগে সারাদেশ থেকে ২৫০ এর অধিক শিক্ষার্থী এবং ই-কমার্স পেশাজীবী এই অনুষ্ঠানে অংশ নেন।

এই আয়োজনের প্রতিপাদ্য ছিল ক্রমবর্ধমান ই-কমার্স সেক্টরে চাকরির সুযোগ, সম্ভাবনা এবং ই-কমার্সে চাকরি করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর পরিচালকবৃন্দ, দেশের শীর্ষ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও কর্মকর্তা এবং আইসিটি সেক্টরের খ্যাতনামা সাংবাদিকরা।

বক্তাদের মধ্যে বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক সাইদ রহমান, ব্রেকবাইট ই বিজনেস এর প্রধান নির্বাহী আসিফ আহনাফ, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম এর প্রেসিডেন্ট মোজাহিদুল ইসলাম, ইক্লাব এর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগণ ই-কমার্স সেক্টরে তাদের অভিজ্ঞতা, করোনার কারণে ই-কমার্সে চাকরির সুযোগ বৃদ্ধি, ই-কমার্সে চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও দক্ষ কর্মীর গুণাবলী, ই-কমার্সের বিভিন্ন অংশ- বিজনেস ডেভেলপমেন্ট, লজিস্টিক, ডেলিভেরি, কাস্টমার সার্ভিস, মার্কেটিং, জনসংযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আরেফিন দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী রনি ও মাঝহারুল ইসলাম বেগ এবং সংগঠনটির ৬৪ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: ই কমার্স
Previous Post

পঞ্চাশটি বিশেষ গোষ্ঠীকে স্বাধীনতার গল্প বলবে ‘ভলান্টিয়ার্স অপুরচুনিটি’ ও ‘ক্রেয়নম্যাগ’

Next Post

সাবধান হওয়ার এখনই সময়

Next Post
বাংলাদেশে মানুষ মাস্ক পরে চলাফেরা করছে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবধান হওয়ার এখনই সময়

হরতালে ঢাকা শহরে বাস চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতালে বাস চালানোর ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT