চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবধান হওয়ার এখনই সময়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:09 অপরাহ্ন 27, মার্চ 2021
in সম্পাদকীয়
A A
বাংলাদেশে মানুষ মাস্ক পরে চলাফেরা করছে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মহামারির ফের উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৮৫তম দিনে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছেন, যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৮৬৯ জন।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৪০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। আর আজ জানানো হলো ৩৯ জনের মৃত্যুর খবর।

এছাড়া সংক্রমণ শনাক্তের হারও আশঙ্কাজনক। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়: শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৬৭৪ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ। শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে যদিও শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ।

করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত এবং মৃত্যুর হার উর্ধ্বমুখী হলেও এ নিয়ে আমাদের তেমন সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। যে যার মতো চলাফেরা করছে। রাস্তাঘাট এবং পাবলিক প্লেসগুলোতে মাস্কের ব্যবহারও কম। কিছু ক্ষেত্রে মাস্ক পরতে দেখা গেলেও তা ত্রুটিপূর্ণ। স্বাস্থ্যবিধির যেন কোনো বালাই নেই!

এভাবে চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে বলেই আমাদের শঙ্কা। এমনটা যদিও কাম্য নয়। করোনা মহামারির শুরুর দিকে আমরা তা প্রতিরোধের পন্থা না জানলেও এখন সবাই তা জানি। এরপরও যদি সবাই সচেতন না হয়, তাহলে সেটা যৌক্তিক নয়। সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণ সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করলে মহামারি মোকাবেলা সম্ভব হবে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মহামারি প্রতিরোধে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: করোনাকরোনাভাইরাসটিকাসংক্রমণসম্পাদকীয়
Previous Post

ই-কমার্সে চাকরির সুযোগ নিয়ে কর্মশালা

Next Post

হরতালে বাস চালানোর ঘোষণা

Next Post
হরতালে ঢাকা শহরে বাস চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতালে বাস চালানোর ঘোষণা

অসুস্থ শিশু জুঁই হাসপাতালে চিকিৎসাধীন, সাহায্যের জন্য আবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুঁইকে বাঁচাতে সাহায্যের আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT