চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চাশটি বিশেষ গোষ্ঠীকে স্বাধীনতার গল্প বলবে ‘ভলান্টিয়ার্স অপুরচুনিটি’ ও ‘ক্রেয়নম্যাগ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 27, মার্চ 2021
in বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন এর ওয়েবিনার 01 এর ছবি, পঞ্চাশটি গোষ্ঠীর গল্প বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৫০টি বিশেষ গোষ্ঠীর মাঝে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস পৌঁছে দিবে ‘ভলান্টিয়ার্স অপুরচুনিটি’ ও গল্প বলার প্লাটফর্ম ‘ক্রেয়নম্যাগ’।

গতকাল মহান স্বাধীনতা দিবসের এক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজকরা তাদের এই ব্যতিক্রম কর্মযজ্ঞের সূচনা করেন, যা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

“৫০ এর চোখে স্বাধীনতা” শিরোনামে এই বিশেষ ক্যাম্পেইনটির উদ্বোধনী ওয়েবিনারে যুক্ত ছিলেন সংগীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন, অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব আসনা হাবীব ভাবনা, টেকসই ফ্যাশন কর্মী ও শিল্পী ফাইজা আহমেদ এবং মাইক্রো মার্চেন্ট – বাজার বন্ধু এর প্রোজেক্ট লিড সারাহ জিতা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সুমাইয়া ইকবাল।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখনো রয়ে গেছে অসংখ্য গোষ্ঠী যাদের কেউ বাস করেন দুর্গম এলাকায়, কেউ বসবাস করেন উপকূলে, কেউ নিম্ন আয়ের, কোন কোন গোষ্ঠী রয়েছে ভাসমান, কেউবা যৌন কর্মী, কেউ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং কেউ ক্ষুদ্র জাতিসত্তার, যাদের অনেকেই স্বাধীনতার সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রক্ষাপট এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে খুবই কম ধারনা রাখেন বা বাংলাদেশ বিনির্মাণের গল্প তাদের কাছে অস্পষ্ট। এরকম ৫০টি জনগোষ্ঠীর কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের গল্প সরাসরি বলবে ভলান্টিয়ার্স অপুরচুনিটির স্বেচ্ছাসেবকরাসহ তাদের কমিউনিটি এঙ্গেজমেন্ট পার্টনার সবুজ খাম, রোটারেক্ট ক্লাব অব চিটাগং ওয়েলফেয়ার এবং সিআরডিডি।

‘৫০ এর চোখে স্বাধীনতা’ ক্যাম্পেইনটির উদ্বোধনী ওয়েবিনারে ক্রেয়নম্যাগ এর প্রধান গল্প উপস্থাপক তানজিরাল দিলশাদ দিতান বলেন, “নানা ধরণের সামাজিক বৈষম্যের কারণে আমাদের পিছিয়ে থাকা জনগোষ্ঠী আমাদের দেশ, ইতিহাস, ঐতিহ্য, গৌরবগাঁথা সম্পর্কে জানার সুযোগ পায়না। তাদের মাঝে আমাদের দেশের সঠিক ইতিহাস পৌঁছে দেয়া আমাদের সবার জন্যই একটি বড় দায়িত্ব এবং ক্রেয়নম্যাগ সবসময় তাদের সাথে থেকে তাদেরকে সমাজের মুল ধারায় নিয়ে আসার জন্য কাজ করে যাবে।’’

‘৫০ এর চোখে স্বাধীনতা’ ক্যাম্পেইন্টির উদ্বোধনী ওয়েবিনারে ভলান্টিয়ার্স অপুরচুনিটির প্রতিষ্ঠাতা ও সিইও মিথুন দাস কাব্য বলেন, ‘গল্প বলার মাধ্যমে সমাজের কিছু মানুষের মাঝে হলেও দেশপ্রেম জাগ্রত করতে পারবো এবং তারাও একটা সময় সুন্দর বাংলাদেশ গড়তে অনেক অবদান রাখবে। আমরা চাই আমাদের এই গল্প একটা সময় পৃথিবীময় ছড়িয়ে যাক।’

আগামী ২৮ মার্চ আরো একটি ওয়েবিনার ও মহান স্বাধীনতার মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পেইন্টি সমাপ্ত করবেন আয়োজকরা।

Previous Post

মিয়ানমারে বিক্ষোভে গুলি, নিহত অর্ধশতাধিক

Next Post

ই-কমার্সে চাকরির সুযোগ নিয়ে কর্মশালা

Next Post
কর্মশালায় অংশগ্রহণকারীরা পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ই-কমার্সে চাকরির সুযোগ নিয়ে কর্মশালা

বাংলাদেশে মানুষ মাস্ক পরে চলাফেরা করছে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবধান হওয়ার এখনই সময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT