চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের রাষ্ট্রপতি আসছেন সোমবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 21, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নেপালের রাষ্ট্রপতি আসছেন সোমবার, বাংলাদেশে সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি বাংলাদেশের দু’টি বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিতে সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন।

বিদ্যা দেবী ভান্ডারিই নেপালের প্রথম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে আসছেন।

বাসস জানায়, নেপালের রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিশ্বনেতৃবৃন্দের মধ্যে তৃতীয় ব্যক্তি।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘নেপালের রাষ্ট্রপতি ও তার সফর-সঙ্গীদের বহনকারী বিমানটি সকাল ১০টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ)-তে অবতরণের কথা রয়েছে।’

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ১৭ মার্চ থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হওয়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে বিদ্যা দেবী বাংলাদেশে আসছেন।

রাষ্ট্রপতি বিমানবন্দরে নেপালের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। ২১ বার তোপধ্বণির পর, বিমানবন্দরে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হবে।

হযরত শাহজালাল (র.) বিমান বন্দর থেকে নেপালের রাষ্ট্রপতি তার সফরসূচি অনুযায়ী সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিদ্যা দেবী সেখানে দর্শণার্থীদের বইয়ে স্বাক্ষর করবেন এবং একটি চারাগাছ রোপন করবেন।
এরপর, তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

বিকেলে, নেপালের রাষ্ট্রপতি সম্মানিত অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সফরসূচি অনুযায়ী প্রেসিডেন্ট ভান্ডারী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে একটি বিবৃতি দিবেন।

নেপালের রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে- পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী প্রদীপ কুমার গিয়াওয়ালি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রেসিডেন্টের অফিস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র কর্মকর্তারা রয়েছেন।

Tags: বাংলাদেশে
Previous Post

যে বইয়ের মূল চরিত্র আইরা ও মিথিলা!

Next Post

শরীয়তপুরে পিপি হত্যায় ৬ জনের ফাঁসির আদেশ

Next Post
শরীয়তপুরে পিপি হত্যায় ৬ জনের ফাঁসির আদেশের ঘটনায় দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে পিপি হত্যায় ৬ জনের ফাঁসির আদেশ

বাংলাদেশ ক্রিকেটার লেগ স্পিনে অনাগ্রহের কারণ খুঁজছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির নির্দেশনা না থাকায় লেগ স্পিনে অনাগ্রহ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT