চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে বইয়ের মূল চরিত্র আইরা ও মিথিলা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 21, মার্চ 2021
in বিনোদন
A A
বই বিতরণ অনুষ্ঠানে আইরা ও মিথিলা, মা ও মেয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়িকা, মডেল, অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা আগে থেকে লেখালিখির সাথে সম্পৃক্ত। দু’বাংলার জনপ্রিয় এ তারকা এবার এলেন পুরোদস্তুর লেখিকা হিসেবে। মিথিলা তার একমাত্র কন্যা আইরা তেহরীম খানকে নিয়ে শিশুদের জন্য ভ্রমণ কাহিনি বিষয়ক একটি বই লিখেছেন।

চলমান বইমেলায় আইরাকে নিয়ে লেখা মিথিলার এ বইটি প্রকাশিত হচ্ছে গুফি প্রকাশনী থেকে। মিথিলার সঙ্গে আলাপ করে জানা যায়, তিনি মোট পাঁচটি বইয়ের সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন গুফি এর মূল প্রতিষ্ঠান লাইট অব হোপ লি. এর সাথে। সিরিজটির নাম ‘আইরা আর মায়ের অভিযান’।

মিথিলা জানান, ওই সিরিজের প্রথম গল্প ‘তানজানিয়ার দ্বীপে’ এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের উপযোগী বই এটি। ২৭ মার্চ বিকেল পাঁচটায় বইমেলা প্রাঙ্গণে ৫৭১ নাম্বার স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হবে।

মিথিলা চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি নিজে আইরাকে নিয়ে সেখানে থাকবো। আরও থাকবেন কথা সাহিত্যিক আনিসুল হক, প্রকাশক ওয়ালিউল্লাহ ভুঁইয়া, চিত্রশিল্পী মুহাইমেনুল রাকিব। সবাইকে সেদিন সেখানে আসার আমন্ত্রণ জানাই।

মিথিলার লেখা সিরিজের মূল উপজীব্য, সাত বছরের মেয়ে আইরার চোখে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ এবং সেখান থেকে বিভিন্ন বিষয় শেখা। কর্মজীবনে মিথিলা একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। পেশার খাতিরে মিথিলাকে বিভিন্ন দেশের নানা প্রান্তে ছোটাছুটি করতে হয়। সেই সব ভ্রমণে মিথিলার সঙ্গী হন ছোট্ট আইরা।

মিথিলা জানান, গল্প লেখা হয় আইরার চোখের ভাষা দিয়ে। যেখান থেকে জানা যাবে ভয়কে জয় করার গল্প।

বইটির মূল চরিত্র মিথিলা ও তার মেয়ে আইরা। চরিত্রগুলো আঁকা হয়েছে তাদের মতো করে। হার্ডকাভারে ৩৬ পৃষ্ঠার বইটি পুরোপুরি রঙিন। শিশুরা বইটি মনোযোগ দিয়ে পড়লে কল্পনায় যেতে পারবে তানজানিয়ার দ্বীপে। শুরুতে থাকবে মিথিলা ও তার মেয়ের বইটি পড়ার ভিডিও। যারা বইটি কিনবেন, চাইলে কিউআর স্ক্যান করে সরাসরি ভিডিওটি দেখতে ও শুনতে পারবেন।

Tags: আইরাআনিসুল হকতানজানিয়ার দ্বীপেদ্বীপনাটকবইবইমেলামিথিলারাফিয়াথ রশিদ মিথিলালিড বিনোদনলেখিকাসিনেমা
Previous Post

করোনাভাইরাস: শনাক্ত দুই হাজার ছাড়াল

Next Post

নেপালের রাষ্ট্রপতি আসছেন সোমবার

Next Post
নেপালের রাষ্ট্রপতি আসছেন সোমবার, বাংলাদেশে সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের রাষ্ট্রপতি আসছেন সোমবার

শরীয়তপুরে পিপি হত্যায় ৬ জনের ফাঁসির আদেশের ঘটনায় দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে পিপি হত্যায় ৬ জনের ফাঁসির আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT