চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীয়তপুরে পিপি হত্যায় ৬ জনের ফাঁসির আদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 21, মার্চ 2021
in - সেমি লিড, আদালত
A A
শরীয়তপুরে পিপি হত্যায় ৬ জনের ফাঁসির আদেশের ঘটনায় দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা ও জেলা জজকোর্টের সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং তার ছোট ভাই মনির হোসেনকে হত্যা মামলার দীর্ঘ ২০ বছর পর ৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 

এছাড়াও ৪ জনকে যাবজ্জীবন এবং ৩ জনকে ২ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এই মামলার বাকি ৩৯ জন আসামিকে বেকসুর খালাস দেন বিচারক।

বাসস জানায়, রোববার দুপুরে শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- শাহিন কোতোয়াল, শহীদ কোতোয়াল, শফিক কোতোয়াল, শহীদ তালুকদার, মজিবুর রহমান তালুকদার ও সলেমান সরদার।

আসামি সরোয়ার হোসেন বাবুল তালুকদার, বাবুল খান, ডাবলু তালুকদার ও রশিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

এ মামলায় মন্টু তালুকদার, আসলাম সরদার ও জাকির হোসেন মজনু সরদারকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একজন আসামি মৃত্যুবরণ করায় বাকি ৩৯ জন আসামি নির্দোষ প্রমাণ হওয়ায় বেকসুর খালাস প্রদান করা হয়।

এ মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী শহীদ তালুকদার, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বাবুল তালুকদার ও ২ বছর কারাদণ্ড প্রাপ্ত মজনু সরদার পলাতক রয়েছে। রায়ের দিন সকাল থেকে কড়া পুলিশ প্রহরায় ছিল আদালত প্রাঙ্গন।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৫ অক্টোবর শরীয়তপুর জেলা জজকোর্টের সরকারি কৌশলী (পিপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ভাই মনির হোসেনকে আওয়ামী লীগের সভা চলাকালে নিজ বাসায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহত হাবিবুর রহমানের স্ত্রী জিন্নাত হাবিব বাদী হয়ে তৎকালীন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য প্রায়ত কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গকে প্রধান আসামি করে এবং আরো ৫৪ জনকে আসাসি করে পালং থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ মামলাটি তদন্ত করে ১নং আসামিসহ কয়েকজনের নাম বাদ দিয়ে ২০০৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে মামলার বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দেন। নিম্ম আদালত নারজি তার আবেদন না-মঞ্জুর করে।

পরে উচ্চ আদালতে নারাজি মঞ্জুর করে। পুলিশ তদন্ত করে পুনরায় ৫৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর আসামিপক্ষ ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করে মামলাটির কার্যক্রম বিলম্বিত করে। এরই মধ্যে আসামি কেএম হেমায়েত উল্লাহ আওরঙ্গ ও শাহজাহান মাঝি মৃত্যুবরণ করেন।

কিছুদিন আগে এ মামলার বাদী জিন্নাত হাবিবও মৃত্যুবরণ করেন। দীর্ঘ ২০ বছর গত ১৭ সেপ্টেম্বর মামলার প্রত্যক্ষ সাক্ষী নিহত পিপি হাবিবুর রহমান ও বাদীনির বড় ছেলে প্রত্যক্ষ সাক্ষী অ্যাডভোকেট পারভেজ রহমান জন এর সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে কার্যক্রম পুনরায় শুরু হয়।

মামলায় ২৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গত ২৫ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ করে। ওইদিন ২৬ জন আসামিকে আদালত জেল হাজতে প্রেরণ করে।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট  মাসুদুর রহমান এবং সরকার পক্ষে ছিলেন সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট মীর্জা হজরত আলী ।

সরকারি কৌশলী অ্যাডভোকেট মীর্জা হজরত আলী রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় বাদীপক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে আপীল করবো।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, মামলায় আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা উচ্চ আদালতে আপিল করবো।

Tags: আওয়ামী লীগপিপিশরীয়তপুর
Previous Post

নেপালের রাষ্ট্রপতি আসছেন সোমবার

Next Post

বিসিবির নির্দেশনা না থাকায় লেগ স্পিনে অনাগ্রহ!

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লেগ স্পিনে অনাগ্রহের কারণ খুঁজছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির নির্দেশনা না থাকায় লেগ স্পিনে অনাগ্রহ!

অর্থমন্ত্রী ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন কাণ্ডে অপচয় বন্ধে অর্থমন্ত্রীর তাগিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT