চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ১৩ মৃত্যু, শনাক্তের হার ৫ শতাংশের উপরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 09, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৬৭তম দিনে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে হয়েছে পাঁচ দশমিক ১৩ শতাংশ। নতুন ১৩ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৮৯ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৭ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষায় ৯১২ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক ১৩ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩২ লাখ সাত হাজার ২৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে নয় লাখ ৭৩ হাজার ৬৮৫টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ পাঁচ হাজার ৮৭ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৯ জনসহ মোট পাঁচ লাখ পাঁচ হাজার ৩৪৯ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১৩ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১৩ জনই পুরুষ। তাদের সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ৪৮৯। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ছয় হাজার ৪২০ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৬৩ শতাংশ এবং দুই হাজার ৬৯ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ৩৭ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব এক জন, চল্লিশোর্ধ্ব দুই জন, পঞ্চাশোর্ধ্ব পাঁচ জন এবং ষাটোর্ধ্ব পাঁচ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১০ জন জন, চট্টগ্রাম বিভাগে এক জন, বরিশাল বিভাগে এক জন এবং রংপুর বিভাগে এক জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১১ কোটি ৭৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৬ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন নয় কোটি ৩৪ লাখের বেশি।

Tags: করোনাভাইরাসকরোনাভাইরাস: নতুন শনাক্তনতুননতুন শনাক্তস্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘গন্তব্য’

Next Post

নিউজিল্যান্ডের মাটিতে ভেট্টরিকে পাচ্ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের মাটিতে ভেট্টরিকে পাচ্ছে বাংলাদেশ

নরসিংদীতে গ্রেপ্তার হওয়া একজন পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম কারাগার থেকে পালানোর পর. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে নরসিংদীতে গ্রেপ্তার 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT