চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘গন্তব্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 09, মার্চ 2021
in বিনোদন
A A
প্রেস সম্মেলনে চারজন সাংবাদিক ও একজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলা, বাঙালি ও বাংলাদেশ’-স্লোগান নিয়ে ২০১৭ সালের মাঝামাঝিতে চোখে পড়ে একটি পোস্টার। না, কোনো রাজনৈতিক পোস্টার ছিলো না সেটা। বরং তা ছিলো একটি সিনেমার পোস্টার। নির্মাতা অরণ্য পলাশের প্রথম সিনেমা ‘গন্তব্য’। পোস্টারের পর আসে টিজার। এরপর নানা কারণে ছবিটি কয়েক দফায় আসে আলোচনায়।

বহুল আলোচিত সেই ‘গন্তব্য’ অবশেষে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ১৯ মার্চ দেশব্যাপী ছবিটি মুক্তির কথা নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আনোয়ার আজাদ ফিল্মস এর কর্ণধার আনোয়ার আজাদ। তবে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির দুদিন আগে, অর্থ্যাৎ ১৭ মার্চ ছবিটির প্রিমিয়ার হবে বেসরকারি টেলিভিশন এনটিভিতে।

ছবিটির মুক্তি নিয়ে সোমবার (৮ মার্চ) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হয় একটি সংবাদ সম্মেলন। সেখানেই এসব তথ্য জানান ছবিটির সাথে সংশ্লিষ্টরা। জানানো হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশের আরও কয়েকটি স্যাটেলাইট চ্যানেলে ছবিটির সম্প্রচার করা হবে। এসময় কানাডা থেকে অনলাইনে যুক্ত ছিলেন ছবিটির প্রযোজক আনোয়ার আজাদ।

এক ভিডিও বার্তায় আনোয়ার ফিল্মস এর এই কর্ণধার জানান, ‘গন্তব্য’ ছবিটি অনেক উত্থান পতনের মধ্য দিয়ে অবশেষে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। নানা কারণেই এর দীর্ঘসূত্রিতা। তাই বলে কেউ মনে করবেন না, ‘গন্তব্য’ ছবিটি গত দুই বছর এমনি এমনি বসে ছিলো। আসলে গত দুই বছরে ছবিটি তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে। দুটি ভারতে এবং একটি ইংল্যান্ডে। আমি মনে করি, এটি ‘গন্তব্য’র জন্য বড় অর্জন।

এরআগে কানাডা প্রবাসী এই প্রযোজক ‘মায়াবতী’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছেন। যা নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। তিশা-ইয়াশ রোহান অভিনীত ছবিটি প্রেক্ষাগৃহে প্রশংসিত হয়েছিলো। আনোয়ার আজাদ বলেন, আগামি আমি নিয়মিত সিনেমা প্রযোজনা করতে চাই।

গন্তব্য চলচ্চিত্রের একটি দৃশ্য

সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির বিস্তারিত তুলে ধরের নির্মাতা অরণ্য পলাশ, অভিনেতা ফেরদৌস, চিত্রনায়িকা আইরিন, আমান রেজা, আফফান মিতুল, এম এইচ হিমু, এলিনা শাম্মি, কাজী শিলা, কণ্ঠশিল্পী ঐশি প্রমুখ।

ছবিটি নির্মাণকালের নানা জটিলতা ও বাধা বিপত্তি তুলে ধরারর পাশাপাশি প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য সংবাদ সম্মেলনে দর্শকদের অনুরোধ জানান এটির শিল্পী ও কলাকুশলীরা। সবশেষে ছবিটির উল্লেখযোগ্য অংশ প্রদর্শন করা হয়।

Tags: অরণ্য পলাশআইরিনআনোয়ার আজাদআফফান মিতুলআমান রেজাএলিনা শাম্মীগন্তব্যচিত্রনায়কফেরদৌসবঙ্গবন্ধুলিড বিনোদনস্লোগান
Previous Post

‘নেগেটিভ’ হয়েই কুইন্সটাউন যাচ্ছে বাংলাদেশ

Next Post

আরও ১৩ মৃত্যু, শনাক্তের হার ৫ শতাংশের উপরে

Next Post

আরও ১৩ মৃত্যু, শনাক্তের হার ৫ শতাংশের উপরে

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের মাটিতে ভেট্টরিকে পাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT