চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের মাটিতে ভেট্টরিকে পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 09, মার্চ 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ শুরুর আগেই স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরিকে পাচ্ছে বাংলাদেশ। কিংবদন্তি সাবেক কিউই স্পিনার বৃহস্পতিবার কুইন্সটাউনে শুরু হতে যাওয়া টাইগারদের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।

কিউই সফরে থাকা বাংলাদেশ দলের টিম লিডার-বিসিবি পরিচালক জালাল ইউনুস এমন খবর জানিয়েছেন।

গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ ছাড়েন ভেট্টরি। করোনাভাইরাস মহামারীর কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকায় কিউই স্পিন বোলিং কোচকে ঘরের মাটিতে অনুশীলন ক্যাম্পে পাননি তাইজুল-মিরাজরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে নিজ দেশ নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন জটিলতায় বাংলাদেশে আসা হয়নি তার। তবে নিজের দেশের বিপক্ষে সিরিজের আগেই টাইগার স্পিনারদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভেট্টরি।

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের ১৪দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষের পথে। বুধবার স্থানীয় সময় দুপুর ৩টার পর ধরাবাঁধা নিয়ম থেকে বের হবে টিম টাইগার্স। রাত ৮টায় ক্রাইস্টচার্চ ছেড়ে তামিম-মুশফিকরা যাত্রা করবেন কুইন্সটাউনের পথে।

অনুশীলন ক্যাম্পের জন্য নতুন ভেন্যুতে বাংলাদেশ দল যাচ্ছে স্বস্তি নিয়েই। চতুর্থ ও শেষ করোনা পরীক্ষায়ও নেগেটিভ হয়েছে পুরো দল।

বুধবার কুইন্সটাউন পৌঁছে বৃহস্পতিবার থেকে পুরোদমে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। টাইগারদের প্রথম ওয়ানডে অকল্যান্ডে, ২০ মার্চ। সফরে কিউইদের বিপক্ষে তিন ওয়ানডের পর তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা।

Tags: তামিমভেট্টরিমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

আরও ১৩ মৃত্যু, শনাক্তের হার ৫ শতাংশের উপরে

Next Post

চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে নরসিংদীতে গ্রেপ্তার 

Next Post
নরসিংদীতে গ্রেপ্তার হওয়া একজন পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম কারাগার থেকে পালানোর পর. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে নরসিংদীতে গ্রেপ্তার 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ দল চূড়ান্ত, ১৫ মার্চ ভারত সফর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT