চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে পপি চাষী দুই ভাইকে পিটিয়ে হত্যা

হাসান ইসমাইল by হাসান ইসমাইল
10:17 পূর্বাহ্ন 02, জুলাই 2020
in - সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
বান্দরবানের মানচিত্রে স্থান চিহ্নিত, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের রুমার রেমাক্রী প্রাংসা দুর্গম এলাকায় দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাড়াবাসীর বিরুদ্ধে। দুই ভাই পপি চাষ করতেন। কয়েক মাস আগে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পপি বাগান ধ্বংস করে দিয়েছিল। এ নিয়ে ওই এলাকার অনেকের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার রেমাক্রী প্রাংসার হ্লা‌চিং পাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যন্ত অঞ্চলের এ ঘটনা জানাজানি হয় বুধবার রাত আনুমানিক ১১টার পর। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার দুই ভাইয়ের লাশ সদরে নিয়ে আসা হবে।

‌নিহত দুই ভাই হচ্ছেন: থোয়াইবা অং মারমা (৪০) ও ক্যসুই থোয়াই মারমা (৩০)। তারা রুমা রেমাক্রী প্রাংসা ইউ‌নিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হ্লা‌চিং পাড়ার থোয়াই হ্লা‌চিংয়ের ছেলে।

পু‌লিশ জানিয়েছে, এ বছরের ২৪ জানুয়ারি ওই এলাকায় চট্রগ্রাম র‍্যাব-৭-এর সদস‍্যরা অভিযান চালিয়ে নিহত এ দুই ভাইয়ের বেশকিছু পপি বাগান ধ্বংস করে। দুই ভাইয়ের ধারণা, পাড়া প্রধান ও পাড়ার বাসিন্দারাই আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের নিষিদ্ধ পপি ক্ষেতের কথা জানিয়েছিল। র‌্যাবের অভিযানে পপি ক্ষেত ধ্বংস হওয়ার পর তারা এলাকাবাসীর ওপর নানা ধরনের অত্যাচার চালিয়েছেন, পাড়া প্রধান বা কারবারীকেও হুমকি-ধমকি দিয়েছেন। দুই ভাইয়ের ভয়ে কারবারীকে কিছুদিন পালিয়েও থাকতে হয়েছিল।

পুলিশ আরও জানায়, দুই ভাইয়ের অত্যাচারে পাড়াবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিলো। এর মধ্যে মঙ্গলবার দুপুরে পাড়ার এক‌টি অনুষ্ঠা‌নে দুই ভাই তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে একজন‌কে দা দিয়ে কুপিয়ে জখম করেন। এতে পাড়ার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে দুই ভাইকে গণধোলাই দেয়। সেখানে তারা গুরুতর আহত হলেও বিনা চি‌কিৎসাতেই মারা যান।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ রেজা সরোয়ার জানিয়েছেন, বুধবার পুলিশ ঘটনাটি জানতে পারলেও এলাকাটি খুবই দুর্গম হওয়ায় নিহতদের লাশ এখনো রুমা সদরে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুই ভাইয়ের লাশ সদরে আনা সম্ভব হবে ব‌ললে জানান তি‌নি।

Tags: বান্দরবানর‌্যাব
Previous Post

কিংবদন্তি এভারটন উইকস চলে গেলেন

Next Post

কানাডার ১৫৩তম জন্মদিন উদযাপন

Next Post
বাংলাদেশের জাতীয় পতাকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ১৫৩তম জন্মদিন উদযাপন

প্রকৃতি ও শান্তির রামসাগর দীঘির সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে প্রকৃতির অপরূপ সাজে রামসাগর দীঘি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT