চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ১৫৩তম জন্মদিন উদযাপন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:23 পূর্বাহ্ন 02, জুলাই 2020
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের জাতীয় পতাকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ১৫৩তম জন্মদিনে করোনার কারণে বিপুল উৎসহ উদ্দীপনা না থাকলেও কানাডাবাসীর মধ্যে ছিল অকৃত্রিম ভালোবাসা। বছরের বেশিরভাগ সময় বরফাচ্ছন্ন থাকা কানাডার জন্মদিনে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবছর অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পালন করে ‘কানাডা ডে’। আর এর সঙ্গে যোগ হয় প্রবাসী বাঙালিরাও। কিন্তু এ বছর সম্পন্ন ব্যতিক্রমভাবে পালিত হলো কানাডা দিবস।

সেই চিরচেনা কানাডার ক্যালগেরির স্থানীয় জেনেসিস সেন্টার, প্রেইরি উন্ডসপার্ক, রকিভিউ এলাইন্স, ডাউন টাউনসহ ক্যালগ্যারীর প্রায় প্রতিটি স্থানেই প্রতিবছর যে উপচে পড়া ভিড় থাকে তা সম্পূর্ণভাবেই অনুপস্থিত ছিল করোনাভাইরাসের কারণে ।

কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের উদ্যোগে কানাডা দিবস উপলক্ষে কানাডাকে আরও সবুজ করতে নতুন প্রজন্ম এর মাঝে “চারারোপণ” কর্মসূচির মাধ্যমে বিভিন্ন গাছের বীজ/চারা, সার, মাটি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির সভাপতি মোঃ রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, সহ সভাপতি মোঃ কাদির ও সহ সভাপতি রিতা কর্মকার, যুগ্মসাধারণ সম্পাদক শুভ মজুমদার সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।

এ সময় সভাপতি মোঃ রশিদ রিপন বলেন, কানাডা অন্য অনেক দেশের চাইতে সবুজ। আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচী কোমলমতি শিশুদেরকে সবুজের গুরুত্ব বুঝতে সাহায্য করবে এবং কানাডাকে আরো বেশি সবুজে ভরে তুলতে অনুপ্রেরণা দেবে। এটি একই সাথে প্রকৃতিপ্রেম ও দেশপ্রেমের সংমিশ্রণ। ফলে তারা সুনাগরিক হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে।

সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বললেন, আমরা চাই আমাদের নতুন প্রজন্মের মানসিক ও শিক্ষা বিকাশের পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ডে ও দক্ষতা অর্জনে পারদর্শী হয়ে উঠুক আর সেই লক্ষ্যেই আমাদের আজকের এই কর্মসূচি।

সহ-সভাপতি মোঃ কাদির বলেন, ভিন্নধর্মী এই উদ্যোগ আমাদের কোমলমতি শিশুদের আগামী দিনের পথচলায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।

কানাডার ১৫৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে শিশু ও তরুণদের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ সহ-সভাপতি রিতা কর্মকার জানান, বৈশ্বিক মহামারির করোনা কালীন এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চারা বীজ বিতরণের এই কর্মসূচি ছোট ছোট শিশু কিশোরদের তাদের অবসর সময়টুকু কে আরও আনন্দময় করে তুলবে।

দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে মুল অনুষ্ঠান শুরু হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির সদস্যরা।

আয়তনের দিক থেকে কানাডা ৯ হাজার ৯শ’ ৮৫ মিলিয়ন কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র ৩৬ মিলিয়ন। যার রয়েছে ১০টি প্রভিন্স এবং ৩টি টেরিটোরিজ।

১৯৭১ সালে কানাডাই বিশ্বের প্রথম দেশ হিসেবে ঘোষণা দেয় মাল্টিকালচারিজমের, যার মূলমন্ত্র হলো সকল নাগরিকের থাকবে সমান অধিকার ও দায়িত্ব। যার ফলস্বরুপ দেশটির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত ১৭ মিলিয়নের বেশী লোক অভিবাসী হয়ে দেশটিতে এসে স্থায়ী ভাবে বসবাস করছে। কানাডা শান্তি রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।

কানাডার ইমিগ্রেশন সংস্থার হিসেব অনুযায়ী প্রতিবছর প্রায় আড়াই লাখ অভিবাসন প্রত্যাশী পাড়ি দেয় কানাডায়।

এক সমীক্ষায় দেখাগেছে কানাডার বিচার ব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা যোগাযোগ ব্যাবস্থা, জীবনের নিরাপত্তা, স্থীতিশীল অর্থনীতি, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার কারণে দেশ হিসেবে বিশ্বের সকলের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

দিবসটি উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং আলবার্টা প্রিমিয়ার জেসন কেনী পৃথক পৃথক শুভেচ্ছা বাণী দিয়েছেন।

ক্যালগেরির এবিএম কলেজের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ড. মোঃ বাতেন বলেন, দূর প্রবাসে থাকলেও মাতৃভূমি আমাদের হৃদয়ে, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আমাদের আশার আলো দেখায়। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম রোল মডেল দেশ। কানাডার জন্মদিনে আমাদের প্রত্যাশা প্রচুর সংখ্যক বাঙ্গালীরা এদেশে আসুক, জ্ঞানার্জন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুক।

ক্যালগেরির ফ্যামেলি ফিজিশিয়ান ডা. মোঃ জাকির আজম সিকদার বললেন, আমরা আনন্দিত যে কানাডায় বসে কানাডার ১৫৩ তম জন্মদিনে পালন করছি।। শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরো প্রচুর সংথ্যক বাংলাদেশি এদেশে এসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করুক এমনটাই কামনা করছি।

বেঙ্গল ফার্মেসি ও কমিউনিটি আর এক্স বাংলাদেশি ফার্মেসী গ্রুপের চেয়ারম্যান ও স্বত্তাধিকারী ড. ইব্রাহিম খান বলেন, বিশ্ববাসী আজ বাংলাদেশ নিয়ে ভাবছে। আর্থসামাজিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রবাসী হয়েও আমরা বাংলাদেশ কে নিয়ে গর্ব করি, অহংকার করি। বাংলাদেশ আরো এগিয়ে যাবে বাংলাদেশ ও কানাডার দু’দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। কানাডার ১৫৩তম জন্মদিনে এটাই আমার প্রত্যাশা।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষজনের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ ক্যালগেরির মাহমুদ হাসান দিপু বললেন, বাংলাদেশ যেমন আমাদের অহংকার পাশাপাশি কানাডাও আমাদের কাছে অহংকার, কানাডার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

১৯৭১ সালে যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে যে সকল দেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিলো তাদের মধ্য অন্যতম দেশ কানাডা। সেই কানাডার জন্মদিনেই দেশটির আরো উত্তোরত্তোর সমৃদ্ধি হোক, প্রচুর সংখ্যক বাঙালিরা এখানে এসে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং প্রবৃদ্ধিতে বিরাট ভুূমিকা রাখুক এমনটাই প্রত্যাশা এখানকার প্রবাসী বাঙালিদের।

Previous Post

বান্দরবানে পপি চাষী দুই ভাইকে পিটিয়ে হত্যা

Next Post

দিনাজপুরে প্রকৃতির অপরূপ সাজে রামসাগর দীঘি

Next Post
প্রকৃতি ও শান্তির রামসাগর দীঘির সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে প্রকৃতির অপরূপ সাজে রামসাগর দীঘি

হৃতিক, আলিয়া ও অ্যাকওয়াফিনা অস্কার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারে আমন্ত্রণ পেলেন হৃতিক-আলিয়া-অ্যাকওয়াফিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT