চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি এভারটন উইকস চলে গেলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 পূর্বাহ্ন 02, জুলাই 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বয়স্ক ব্যক্তি, কালো-সাদা ছবি, 1925-2020, স্মরণে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের ‘থ্রি ডব্লিউ’দের শেষ কিংবদন্তি স্যার এভারটন উইকস মারা গেছেন। বুধবার রাতে বার্বাডোজে নিজ বাড়িতে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সাবেক ব্যাটসম্যান।

গত বছরের জুনে হার্ট অ্যাটাকের পর থেকে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন স্যার উইকস।

উইন্ডিজের বিখ্যাত জুটি ‘থ্রি ডব্লিউ’র শেষ জীবিত সদস্য ছিলেন উইকস। বাকি দুজন, স্যার ফ্র্যাঙ্ক ওরেল ও স্যার ক্লাইড ওয়ালকট অনেক আগেই মারা গেছেন। ১৯৪৮ সালে টেস্ট অভিষেকের পর এই তিনজন প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে উঠেছিলেন।

অভিষেকের বছরে মার্চ থেকে ডিসেম্বর, টানা পাঁচ টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেছিলেন উইকস। যা এখনও বিশ্বরেকর্ডের পাতায় অক্ষত। ষষ্ঠ ইনিংসে আম্পায়ারের ভুলে ৯০ রানে রানআউট না হলে রেকর্ডটা আরও বাড়িয়ে রাখতে পারতেন মাত্র ১২ ইনিংসে হাজার টেস্ট রান ছোঁয়া কিংবদন্তি।

ইংল্যান্ডের বিপক্ষে ২২ বছর বয়সে অভিষিক্ত হয়ে ক্যারিয়ারে ৪৮ টেস্ট খেলে ৫৮.৬১ গড়ে ১৫ শতকে ৪,৪৫৫ রান করেছেন উইকস। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টটি খেলেছেন। ১৯৯৫ সালে পান নাইটহুড খেতাব।

Tags: ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
Previous Post

করোনাভাইরাস: বিশ্বব্যাপী একদিনে শনাক্ত প্রায় ২ লাখ, মৃত্যু ৫ হাজার

Next Post

বান্দরবানে পপি চাষী দুই ভাইকে পিটিয়ে হত্যা

Next Post
বান্দরবানের মানচিত্রে স্থান চিহ্নিত, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে পপি চাষী দুই ভাইকে পিটিয়ে হত্যা

বাংলাদেশের জাতীয় পতাকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ১৫৩তম জন্মদিন উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT