চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে নৌকাডুবির ৫ দিন পর মা-ছেলের লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনার ৫ দিনের মাথায় রাঙ্গুনিয়া সড়ক ভাটা নদী থেকে মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।  গত ১৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে চট্টগ্রাম থেকে আসা ৫৩ জনের একটি পর্যটকবাহী ইঞ্জিন বোট স্রোতের তোড়ে ডুবে গিয়ে ৩ জন নিখোঁজ হয়। পরে একই দিন বিকেল ৪টার দিকে দেবলীলা (১০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হলেও একই পরিবারের মা ও ছেলের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর দল উদ্ধার তৎপরতা চালানোর পর ৫ দিনের মাথায় মঙ্গলবার রাঙ্গুনিয়া সড়ক ভাটা নদী থেকে মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করা হয়।

নৌকাডুবির ঘটনায় নিহত দেবলীনা দে(১০) চট্টগ্রামের হাজারীগলির রতন দের কন্যা আর চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের রাজীব মজুমদার এর শিশু পুত্র বিজয় মজুমদার (৫) এবং স্ত্রী টুম্পা মজুমদার (৩০)।

উল্লেখ্য, চট্টগ্রামের নন্দন কানন এলাকার রাধামাধব মন্দির থেকে প্রায় ১২৭ জন ইসকন সদস্য কাপ্তাইয়ের শীলছড়ি এলাকার বিভিন্ন মন্দিরে তীর্থ ভ্রমণে আসে। পরে তারা কর্ণফুলী নদী হয়ে ৩টি বোটে চা বাগানে যাওয়ার পথে ২টি বোট তীরে ভীড়লেও অপর ১টি বোট তীরে ভীড়ার আগেই নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে সবাইকে উদ্ধার করা হলেও ৩ জন নিখোঁজ হয়।

Tags: নৌকাডুবিরাঙ্গামাটিরাঙ্গামাটিতে
Previous Post

বইমেলায় সাংবাদিক আবু আলীর ভ্রমণ বিষয়ক বই

Next Post

একমাত্র মেয়ের সঙ্গে আর দেখা হল না

Next Post
একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ছবি তুলেছেন, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

একমাত্র মেয়ের সঙ্গে আর দেখা হল না

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের উইঘুর মুসলিমদের বন্দী শিবিরে রাখার গোপন নথি ফাঁস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT