চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একমাত্র মেয়ের সঙ্গে আর দেখা হল না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ছবি তুলেছেন, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম বাংলার চলচ্চিত্রে সদ্য প্রয়াত অভিনেতা তাপস পালকে বলা হতো ‘তুরুপের তাস’! তুখোড় এই অভিনেতা মুম্বাইয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর শোক গোটা পশ্চিম বাংলার সিনেমা অঙ্গনে। অথচ এই সময়টায় তার থাকার কথা ছিলো যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ে সোহিনী পালের কাছে!

তাপস পালের মৃত্যুর পর তার পরিবারের বরাতে কলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, এসময়টায় যুক্তরাষ্ট্রে থাকার কথা ছিলো তাপস পালের। সেখানে তার মেয়ে সোহিনী পাল থাকেন। মেয়েকে দেখতে যাওয়ার উদ্দেশ্যেই ২৮ জানুয়ারি মুম্বাই গিয়েছিলেন তাপস। ১ ফেব্রুয়ারি ছিলো যুক্তরাষ্ট্র’র উদ্দেশ্যে ফ্লাইট। কিন্তু বিমান ধরার ঠিক আগ মুহূর্তে বুকে ব্যথা অনুভব করেন তাপস।

তড়িঘড়ি করে ভর্তি করা হয়েছিলেন মুম্বাইয়ের একটি হাসপাতালে। প্রথমে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। মাঝে চিকিৎসায় সামান্য সাড়াও দিয়েছিলেন, সেকারণে ৬ ফেব্রুয়ারি লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। তবে সোমবার রাতে ফের অসুস্থ হয়ে পড়েন তাপস। এবার আর তাকে বাঁচানো যায়নি।

মৃত্যুর সময় পাশে ছিলেন স্ত্রী নন্দিনী। তবে একমাত্র কন্যা সোহিনী পালের সঙ্গে আর দেখা হল না তাপস পালের। এই শোক কীভাবে কাটিয়ে উঠবেন দূর দেশে থাকা একমাত্র মেয়েটি!

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাপসের। নিজের ইচ্ছাতেই অভিনয়ে পা রাখেন তিনি। ২২ বছর বয়সে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘দাদার কীর্তি’। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। গুরুদক্ষিণা ছবির জন্য তাঁকে আজীবন মনে রাখবে বাংলা ভাষাভাষি দর্শক।

Tags: টলিউডতাপস পালমেয়ে
Previous Post

রাঙ্গামাটিতে নৌকাডুবির ৫ দিন পর মা-ছেলের লাশ উদ্ধার

Next Post

চীনের উইঘুর মুসলিমদের বন্দী শিবিরে রাখার গোপন নথি ফাঁস

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের উইঘুর মুসলিমদের বন্দী শিবিরে রাখার গোপন নথি ফাঁস

নিহত নারীর মরদেহের আশেপাশে ভিড় করে থাকা মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

শোবার ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT