চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় সাংবাদিক আবু আলীর ভ্রমণ বিষয়ক বই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 পূর্বাহ্ন 18, ফেব্রুয়ারি 2020
in শিল্প সাহিত্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় সাংবাদিক আবু আলীর বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ে বই ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ।

দেশের বিভিন্ন অঞ্চলসহ ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর ভ্রমণ বিষয়ে বিস্তারিত নানা তথ্য তুলে ধরা হয়েছে বইটিতে।

দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র স্বর্ণমন্দির, বিছানাকান্দি, জাফলং, কুয়াকাটা, হার্ড পয়েন্টসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রের সহায়ক তথ্য এবং আসাম, মেঘালয় এবং ত্রিপুরার পর্যটনকেন্দ্রগুলোর পাশাপাশি রহস্যঘেরা কামরূপ কামাখ্যার চিত্র, ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরেছেন সাংবাদিক আবু আলী।

লেখক বইটিতে স্বল্পখরচে কীভাবে দেশ-বিদেশ ভ্রমণ করা যায় তা তুলে ধরেছেন বিস্তারিত তথ্যসহ।

বইমেলায় বাংলা একাডেমির মূল চত্বরের গোল্ডেন বাংলাদেশ (স্টল নং ৭৯) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (স্টল নং ১০২), ম্যাগনাম ওপাস (স্টল নং ৩৯৮) নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া সিরাজগঞ্জ সরকারি কলেজ এবং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বইমেলার নজরুল একাডেমীর স্টলেও বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা, মেলা উপলক্ষে বিশেষ কমিশনে বইটি কিনতে পারবেন পাঠক।

পেশাগত জীবনে আবু আলী দৈনিক আমাদের সময় পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন। এরআগে তিনি দৈনিক সংবাদ ও বার্তাসংস্থা এনএনবিতে কাজ করেছেন।

Tags: অমর একুশে বইমেলাঅমর একুশে বইমেলা ২০২০ভ্রমণকাহিনী
Previous Post

আসছে যুবরাজের বায়োপিক

Next Post

রাঙ্গামাটিতে নৌকাডুবির ৫ দিন পর মা-ছেলের লাশ উদ্ধার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে নৌকাডুবির ৫ দিন পর মা-ছেলের লাশ উদ্ধার

একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ছবি তুলেছেন, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

একমাত্র মেয়ের সঙ্গে আর দেখা হল না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT