চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ তাপসের কাছে খোলা চিঠি

সৈয়দ হক তাহমীম by সৈয়দ হক তাহমীম
2:22 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2020
in মতামত
A A
শেখ তাপসের ছবি, বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয় তাপস ,
প্রথমে আমার সালাম নিও। আশা করি সুস্থ শরীর নিয়ে ভাল আছো। পর লিখি। আজ দীর্ঘ ২৪/২৫ বছর পর যে তোমাকে চিঠি লিখতে হবে ভাবিনি। সে এক আশ্চর্য সময় আমরা পার করেছি ঢাকায় ভুঁইয়া একাডেমি এবং পরে লন্ডনে। ক্রিশ্চিয়ান স্ট্রিটের সেই বাসার কথা মনে হয় মনে আছে। আশেক ভাই , মেহেদি ভাই, শুভ ভাই, রাশেদ এরা থাকতো। মাঝে মধ্যে আমি রুমি বা ছানু মিয়া বেড়াতে যেতাম। সেই জীবন। সেই চা খাওয়া। যাক ঢাকার মেয়র হিসেবে তোমাকে যখন নমিনেশন দিলো সেই সময় এই দূর পরবাসে বসে ভেবেছি নেত্রী একটা রাইট চয়েস করেছেন ।

অনেকেরই অনেক সীমাবদ্ধতা থাকে। অনেক কিছুই অনেকে করতে চায় ,করতে পারে না। অনেকের স্বপ্ন থাকে, স্বপ্নগুলো এমনি তেই নিঃশেষ হয়ে যায়। হয়ত আল্লাহতায়ালা চাননি। তবে এই দীর্ঘ প্রবাস জীবনে মনে হয়েছে আল্লাহতালার এই চয়েস করার ক্ষেত্রে একটা স্টাইল আছে। আমার মনে হয় শেখ তাপসকে নিয়ে ঢাকাবাসি সেই স্বপ্ন দেখতেই পারে। সেটা আল্লাহর ইচ্ছা। ঢাকায় অনেকেই মেয়র হয়েছেন। কয়জনকে মানুষ মনে রেখেছে। কয়জন কাজ করতে পেরেছেন। এটার নাম ক্ষমতা। এর জন্য বলতে পেরেছো ,” শেখ তাপস বলেছে “। এই ঢাকাকে বদলে দেওয়া যায়। শত সীমাবদ্ধতার মাঝেও ।

শেখ তাপসের কাছে খোলা চিঠি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ সিটি কর্পোরেশন অনেক আইনি জটিলতায় কাজ করতে পারে না। স্থানীয় সরকারের অধীন এই প্রতিষ্ঠান এজন্য প্রয়াত মেয়র হানিফ “সিটি কর্পোরেশন গভর্নেস ” এর কথা বলেছেন । তারপরও এই সীমাবদ্ধতার মাঝে কাজ করেছেন আনিসুল হক। মাঝে মাঝে তিনি বলতেন, আমিও গুণ্ডা। কাজ করতে গেলে কখনো কঠোর কখনো কোমল হতে হয়। আর হলো, “পারতে পারা “। শেখ তাপস শেখ মনির ছেলে , বঙ্গবন্ধুর নাতি। এটা তার প্লাস পয়েন্ট। মনে হয় তাপস পারবেন। এই উপলব্ধি ঢাকার মানুষের হচ্ছে। অনুমিত হচ্ছে।

এই সিটি কর্পোরেশন নির্বাচনের আগে আমি আমার স্মার্ট টিভিতে বিভিন্ন ভিডিও ক্লিপ দেখেছি । কোথাও যেন একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য শুনছিলাম। চেয়ার মানুষকে ম্যাচুয়রড করে ফেলে। প্রিয় তাপসের বক্তব্য না দেখলে বিশ্বাস করতাম না। ঢাকা নিয়ে স্বপ্ন এবং নিজের কিছু স্বপ্নের কথা বলেছো। মা বাবার নির্মম হত্যাকাণ্ডের পর ঢাকা শহরে কেউ বাড়ি ভাড়া দিত না। সেই ঢাকার আরামবাগে শৈশব কেটেছে। একান্ত একা। কিছু মানুষ ছাড়া। কেঁদেছো। সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। শ্বশুর বাড়ি ঢাকার ওয়ারীতে সে কথাও আমরা শুনেছি। ঢাকা নিয়ে ৫ দফা শুনেছি। আমার কাছে এগুলো কথার কথা মনে হয়নি । লক্ষ্যে স্থির মনে হয়েছে। একটা ব্যাপক উন্নয়ন যজ্ঞ হবে বুঝতে পারি ।

নির্বাচনের আগে ঢাকা বাসীর প্রতি “খোলা চিঠি” টি নজরে এসেছে। পাঁচ দফা। ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা। সুন্দর ঢাকা এবং সচল ঢাকা একটি বিরাট কাজ । কঠিন কিন্তু দুঃসাধ্য নাও হতে পারে। এতো যানজট । ইউরোপ থেকে পাবলিক ট্রান্সপোর্ট এর আইডিয়া গুলো কাজে লাগানো যেতে পারে। মেট্রোরেলগুলো পুরান ঢাকায় না পারলেও যতটুকু সম্ভব গুরুত্ব পূর্ণ স্থানে সংযোগ স্থাপনে উদ্যোগী হওয়া উচিত। ইউরোপের বিভিন্ন দেশের মতো “প্যাডিস্টারিয়ানাইজ” করা হোক। পৃথিবীর দেশে দেশে ‘হেলদি লাইফ স্টাইলের’ জোয়ার বইছে। ঢাকার মানুষকে হাঁটা শিখতে হবে। ফুটপাতগুলো দখল মুক্ত করতে হবে। নিঃশ্বাস এর জায়গাগুলো ফিরিয়ে আনতে হবে। সবুজ ঢাকা স্লোগানে। আমস্ট্রাডাম, লন্ডনের আদলে সাইকেল লেইন গড়ে তুলে মানুষকে সাইকেল চড়ায় উদ্বুদ্ধ করতে হবে। আর উন্নত ঢাকা। প্রায় দুই হাজার কোটি টাকার একটি মেগা প্রজেক্ট শুনেছি হাতে নেওয়া হবে। আর বলতে চেয়েছিলাম “খাই খাই” পার্টির কথা। দুর্নীতিমুক্ত নগর ভবন দুনীতিমুক্ত হবে এই প্রতিশ্রুতির মধ্যে একটা প্রত্যয় দেখছি।

শেখ তাপসের সঙ্গে আনন্দঘন পরিবেশে মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ এতো গেলো ঢাকা বাসীর প্রত্যাশা এবং প্রাপ্তির বিষয়। জাতীয় রাজনীতি নিয়ে বলা হয়নি এখনো! একটা জিনিস কিন্তু পরিষ্কার। বর্তমান দুনিয়ার সিটি মেয়র পরে জাতীয় রাজনীতিতে মেজর রুল প্লে করেন। দশ বছর আগের লন্ডনের মেয়র বরিস জনসন আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাইপে এরদোগান ইস্তাম্বুলের মেয়র থেকে আজ তুরস্কের কামাল আর্তাতুক পরে সবচেয়ে শক্তিমান প্রেসিডেন্ট। তেহরানের মেয়র আহমেদ দিন নাজাদ তেহরানের মেয়র পরে ইরানের শক্তিশালী প্রেসিডেন্ট ছিলেন। ফ্রান্সের জ্যাক সিরাক প্রায় দুই যুগ প্যারিসের মেয়র থেকে ফ্রান্সের ইতিহাসে নাম লিখিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়ং বাক সিউলের মেয়র ছিলেন। নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুম বার্গ এখনো মার্কিন রাজনীতিতে ফ্যাক্টর। আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অভিষেক। বাংলাদেশ যে রাজনীতি ধারায় অভ্যস্থ সেই প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ফেরা। শেখ হাসিনা এই প্রত্যাবর্তন নিশ্চিত করতে চাচ্ছেন। গত আওয়ামীলীগের কাউন্সিলে তার কিছুটা আঁচ পাওয়া গেছে। শেখ মনির মাধ্যমে বঙ্গবন্ধু যা করতে চেয়েছিলেন। সেই পতাকাই শেখ তাপস আপনার হাতে।

গত কয়দিন আগে শেখ পরশ ভাইয়ের একটি ফেসবুক স্ট্যাটাস দেখছিলাম । সেখানে তিনি লিখেছেন, “৭৫ এর পর যে পরশ-তাপসকে ঢাকা শহরে কেউ বাড়ি ভাড়া দিতো না, সেই তাপস আজ এই ঢাকা শহরের মেয়র..! আল্লাহ মহান”। চারিদিকে এতো চাটুকারিতা আর তেল দেখে উপরের কথাগুলো মনে পড়লো। সিটি কর্পোরেশনকে দুনীতিমুক্ত করতে এই কথাগুলো যেন মনে থাকে।

চিঠি শেষ করতে চাইছি। সম্বোধনটা মাঝে মাঝে তুমি থেকে আপনিতে চলে যাচ্ছে।বাংলা ব্যাকরণে পদাধিকার বা সম্মান সূচক অর্থে মাঝে মাঝে আপনি ব্যবহার করতে হয়। শাহরুখ খান আর ইরফান খান এর “বিল্লু বারবার” সিনেমাটা খুব মনে পড়ছে। বিল্লুর বউ বিল্লুকে বার বার বলছে সুপারস্টার “শাহির খান” কি তোমাকে চিনতে পেরেছে ? চিঠি শেষ করছি। মানুষের হৃদয়ের স্থান সেটা যেন অক্ষয় থাকে সেটা কামনা করে এবং মহান আল্লাহতালার কাছ থেকে নেক হায়াত কামনা করছি যাতে এই “গুড ডিড” করার তৌফিক দান করেন। আমীন ।

ইতি
এক অভাজন বন্ধু। যুক্তরাজ্য।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Previous Post

সৌমিত্রকে নিয়ে পরমের ‘অভিযান’ শুরু

Next Post

সন্দীপনের কণ্ঠে একুশের বন্দনা

Next Post
সন্দীপন একুশের বন্দনায় গানে মুগ্ধ শ্রোতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দীপনের কণ্ঠে একুশের বন্দনা

বাংলা খেয়াল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ম বাংলা খেয়াল উৎসবের পর্দা উঠছে শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT