চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে কলকাতার উদ্দেশে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 পূর্বাহ্ন 22, নভেম্বর 2019
in বাংলাদেশ
A A
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত দু’ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টম্যাচ দেখতে একদিনের সরকারি সফরে কলকাতায় যাচ্ছেন।

শুক্রবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

সকাল ১০ টা ২৫ মিনিটে ফ্লাইটটি কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবে। বাংলাদেশ-ভারতের ম্যাচটি শুক্রবার দুপুর ১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কলকাতায় এ খেলা চলবে।

দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত এই প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে যেখানে এই প্রথম গোলাপি রঙের বল ব্যবহার করা হবে।

শেখ হাসিনা স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ইডেন গার্ডেনে যাবেন এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেল বাজিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথমার্ধের খেলা দেখার পর তার আবাসস্থল হোটেলে ফিরে যাবেন। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফিরবেন। প্রধানমন্ত্রী প্রথম দিনের ম্যাচের পর ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন।

প্রধানমন্ত্রী রাত দশটায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি রাত সাড়ে এগারোটায় ঢাকায় হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছুবে বলে ধারনা করা হচ্ছে।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

সারা দেশে অভিযান ও মামলা তদন্ত করবে এন্টি টেররিজম ইউনিট

Next Post

দুর্নীতির অভিযোগে জর্জরিত নেতানিয়াহু পদত্যাগ করবেন না

Next Post

দুর্নীতির অভিযোগে জর্জরিত নেতানিয়াহু পদত্যাগ করবেন না

সমাবর্তন নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT