চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাবর্তন নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ

ফরহাদুর রহমান by ফরহাদুর রহমান
10:33 পূর্বাহ্ন 22, নভেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১ম সমাবর্তনে অংশ না নিলেও সমাবর্তনের সমপরিমাণ ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং সমাবর্তনের উচ্চ ফিস পুনর্মূল্যায়ন করার জন্য আইনি নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ডাকযোগে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ঐ শিক্ষার্থীর নাম মো. তারেক রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া এ আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সমাবর্তন বন্ধে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া স্বাক্ষরিত আইনি নোটিশে বলা হয়েছে,আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে রেজিস্ট্রেশনের জন্য স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীদের ৩৫৪০ টাকা ও স্নাতকোত্তরদের ৪০৫০ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। এই ফি দেশের অন্যান্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অস্বাভাবিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অনার্স পর্যায়ে নিবন্ধন ফি ছিল ২০০০ টাকা, মাস্টার্স পর্যায়ে নিবন্ধন ফি ছিল ৩০০০ টাকা। সনদ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩০০ টাকা নিচ্ছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানা গেছে। সেখানে নতুন হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ না নিলেও সমপরিমাণ ফি দিতে হবে, পাশাপাশি কেন সমাবর্তনের ফি কমানো হবে না তাহা ৭২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

নোটিশদাতা আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া বলেন,সংশ্লিষ্টদের বরাবর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি সংক্রান্ত আইনি নোটিশ পাঠিয়েছি। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি, নোটিশ গ্রহীতারা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমরা নোটিশটি এখনো হাতে পাইনি। তবে নোটিশ সম্পর্কে জানতে পেরেছি। নোটিশ হাতে পেলে আমরা সেভাবে আইনি ব্যবস্থা নেব।’

সমাবর্তনের জন্য উচ্চ ফি নির্ধারণ ও সমাবর্তনের সমপরিমাণ ফি দিয়ে সার্টিফিকেট তোলার বিষয়ে উপাচার্য বলেন, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিষ্ঠিত সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলোর ফি’র সঙ্গে সমন্বয় করে ফি নির্ধারণ করেছি। আর সমাবর্তনের সমপরিমাণ ফি দিয়ে পরবর্তী সময়ে সার্টিফিকেট তোলার বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়সমাবর্তন
Previous Post

দুর্নীতির অভিযোগে জর্জরিত নেতানিয়াহু পদত্যাগ করবেন না

Next Post

ত্রুটিপূর্ণ লাইনের জন্য সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা

Next Post
সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনার কারণ জানিয়েছে তদন্ত কমিটি

ত্রুটিপূর্ণ লাইনের জন্য সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা

কানাডার ক্যালগেরিতে `জাসহান' রেস্টুরেন্টের উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT