চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা দেশে অভিযান ও মামলা তদন্ত করবে এন্টি টেররিজম ইউনিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 পূর্বাহ্ন 22, নভেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা এন্টি টেররিজম ইউনিটকে (এটিইউ) দেশের যে কোনো স্থানে নিজের ক্ষমতাবলে অপারেশন চালানো, গ্রেফতার ও তদন্তকাজ পরিচালনা করার বিধিমালা জারি করেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন এ বিধিমালা জারির মাধ্যমে বাংলাদেশ পুলিশের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম আরও গতিশীল হবে।

এই ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দিতে গত মঙ্গলবার ‘অ্যান্টি টেররিজম ইউনিট বিধিমালা-২০১৯’ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

এর ফলে আসামি গ্রেপ্তার, মামলার তদন্ত ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ফলোআপ অভিযান চালাতে পারবে অ্যান্টি টেররিজম ইউনিট।

এতদিন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদী কার্যক্রমের অভিযোগে কাউকে ধরলেও মামলার তদন্ত করতে পারত না এটিইউ। আসামিকে থানায় হস্তান্তর করতো এটিইউ; থানা পুলিশ বা অন্য সংস্থা মামলার তদন্ত করত।

বিধিমালা অনুযায়ী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো গ্রেপ্তার, আটক, তল্লাশি ও জব্দসহ অন্যান্য ক্ষমতা প্রয়োগ করতে পারবেন ইউনিটের কর্মকর্তারা।

পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে “এন্টি টেররিজম ইউনিট বিধিমালা, ২০১৯” এর পুর্ণাঙ্গ গেজেট। সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারী এই বিধিমালা জারি করেন।

বাংলাদেশ পুলিশের কার্যক্রমকে অধিকতর বেগবান করার উদ্দেশ্য ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর এন্টি টেররিজম ইউনিট নামে নতুন একটি পুলিশ ইউনিট গঠন করা হয়। কিন্তু এতদিন কোনো বিধিমালা না থাকায় ইউনিটের কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।

এন্টি টেররিজম ইউনিট বিধিমালা, ২০১৯ এর গেজেট প্রকাশের মাধ্যমে “এন্টি টেররিজম ইউনিট” এর প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও মজবুত হবে এবং বাংলাদেশ পুলিশের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম আরও গতিশীল হবে।

এন্টি টেররিজমের বিধিমালায় বলা হয়েছে বাংলাদেশ পুলিশের আধুনিক প্রযুক্তি নির্ভর ও গোয়েন্দা তথ্যভিত্তিক একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত ইউনিট হিসেবে পরিচালিত হবে এটিইউ।

এন্টি টেররিজম ইউনিটকে সারাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ সংক্রান্ত মামলার তদন্ত, আসামি গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ, ব্যবহৃত অস্ত্র/ বিস্ফোরক উদ্ধার, জঙ্গি অর্থায়ন প্রতিরোধ, জঙ্গিবাদ ও উগ্রবাদী প্রচারণা প্রতিরোধসহ এ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।

এছাড়াও, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে বিভিন্ন সচেতনামূলক কর্মসূচী আয়োজনের কথাও বলা হয়েছে। বিধিতে এন্টি টেররিজম ইউনিট কে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ দমনে বাংলাদেশ পুলিশের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও প্রদান করা হয়েছে।

ইতিমধ্যে ৫৮১ জনবল নিয়োগের অনুমোদন পেয়েছে বিশেষায়িত এ ইউনিট। ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি মো. আবুল কাশেম। এ ছাড়া এ ইউনিটের ডিআইজি দিদার আহমেদ, হারুন অর রশীদ, এডিশনাল ডিআইজি মনিরুজ্জামান, এ ছাড়া ৯ জন পুলিশ সুপার দায়িত্ব পালন করছেন।

ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও এ ইউনিটের মোট জনবল হচ্ছে ৫৮১ জন। বর্তমানে বারিধারায় সোহরাওয়ার্দী এভিনিউয়ে বহুতল বিশিষ্ট একটি ভাড়া বাড়িতে এই ইউনিটের সদর দফতরের কার্যক্রম চললেও নিজস্ব ভবনের জন্য ঢাকার পূর্বাচলে দশ একর জমি বরাদ্দ করেছে সরকার।

আপাতত তারা পূর্বাচলে ঢাকা মহানগর পুলিশের যে পুলিশ লাইন আছে সেখানে অস্থায়ীভাবে কাজ করছে। কর্মকর্তারা জানান, বিধি প্রণয়ন আগেই প্রাথমিক ভাবে কাজ শুরু করে এন্টি টেররিজম ইউনিট।

বিশেষায়িত টিম বা স্কোয়াড গঠন: বিধিমালায় বলা হয়েছে ইউনিটপ্রধান ও সদস্যদের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনার জন্য উপযুক্ত সাজ-সরঞ্জামসহ দক্ষ সোয়াত টিম, ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম, বোম্ব বিস্ফোরণ ইনভেস্টিগেশন টিম, ক্রাইসিস ইমার্জেন্সি রেসপন্স টিম, এক্সপ্লোসিভ ডিসপোজাল টিম এবং কেনাইন স্কোয়াডসহ (ডগ স্কোয়াড) প্রয়োজনীয় অন্যান্য বিশেষায়িত টিম ও স্কোয়াড গঠন করতে পারবে অ্যান্টি টেররিজম ইউনিট।

মামলার তদন্ত পরিচালনা করা: ইউনিট, সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ এবং ওই অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তা তদন্ত করতে পারবে। কোনো ঘটনার সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনিটের কাছে কার্যালয়কে ওই ঘটনা সম্পর্কে অবহিত করতে হবে, থানায় মামলা হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে ওসি প্রাথমিক তথ্য ইউনিটকে অবহিত করবেন, মামলার তদন্তের পর আসামি গ্রেপ্তার করাসহ আইনানুগ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ইউনিট কোনো মামলার তদন্ত কার্যক্রম শুরু করলে আইজিপির লিখিত অনুমোদন ছাড়া অন্য কোনো সংস্থায় ওই মামলা হস্তান্তর করতে পারবে না।

ইউনিট কর্মকর্তাদের ক্ষমতা: ইউনিটের সাব-ইন্সপেক্টর ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, পুুলিশ আইন অনুযায়ী থানার ওসিদের মতো গ্রেপ্তার, আটক, তল্লাশি ও জব্দসহ অন্যান্য ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

ইউনিট কার্যক্রমে পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের দায়িত্ব: অভিযান পরিচালনা, অনুসন্ধান ও মামলার তদন্তের ক্ষেত্রে ইউনিটের চাহিদা অনুযায়ী জনবল, অস্ত্রশস্ত্র ও অন্যান্য লজিস্টিকসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ইউনিটকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে।

গবেষণা ও প্রশিক্ষণ সেল এবং ডেটাবেজ সেন্টার: ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষ ও চৌকস হিসেবে গড়ে তুলতে নিজস্ব গবেষণা ও প্রশিক্ষণ সেল গঠন এবং ডেটাবেজ সেন্টার স্থাপন করতে পারবে। তাছাড়া লিগ্যাল সেল, সাধারণ ডায়েরি, পরিদর্শন বই সংরক্ষণ, রেকর্ডপত্র ও ডেটাবেজ সংরক্ষণ করতে পারবে।

Tags: এন্টি টেররিজম ইউনিট
Previous Post

আবরার হত্যা: বুয়েটের ২৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

Next Post

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে কলকাতার উদ্দেশে প্রধানমন্ত্রী

Next Post
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে কলকাতার উদ্দেশে প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে জর্জরিত নেতানিয়াহু পদত্যাগ করবেন না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT