চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ‘ফ্রোজেন ২’ ও ‘ফোর্ড-ফেরারি’র লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 20, নভেম্বর 2019
in বিনোদন
A A

২০১৩ সালের সাড়া জাগানো অ্যানিমেশন ছবি ‘ফ্রোজেন’-এর কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দর্শক-সমালোচক সব মহলের মন জয় করার পাশাপাশি ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিলো ১.২ বিলিয়ন ডলার। এ ছাড়া দু’টি ক্যাটাগরিতে অস্কারও জয় করেছে ছবিটি। স্বাভাবিকভাবেই এ ছবির সিক্যুয়েলের জন্য মুখিয়ে থাকবেন দর্শকরা। সময়টা একটু বেশি লেগে গেলেও অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘ফ্রোজেন ২’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

অন্যদিকে, গাড়ির জগতে বিখ্যাত দুই নাম ফোর্ড ও ফেরারি। প্রতিষ্ঠাতাদের নামেই ব্র্যান্ড দু’টি। তীব্র প্রতিদ্বন্দ্বীতা ছিলো তাদের মধ্যে। কার রেসিং প্রতিযোগিতায় কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে সেই চেষ্টায় মত্ত থাকতেন। তাদের সেই প্রতিযোগিতার গল্প এবার দেখা যাবে চলচ্চিত্রে। ছবির নাম ‘ফোর্ড ভার্সাস ফেরারি’। জেমস ম্যানগোল্ড পরিচালিত এ ছবিটিও স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ২২ নভেম্বর।

ফ্রোজেন-২ ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস প্রযোজিত সিনেমাটি হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের রূপকথা ‘দ্য স্নো কুইন’ অবলম্বনে নির্মিত। আগের ছবির মত এ ছবিও যৌথভাবে পরিচালনা করেছেন ক্রিস বাক ও জেনিফার লি। বিভিন্ন চরিত্রে কন্ঠ দিয়েছেন ক্রিস্টেন বেল, ইডিনা মেনজেল, জনাথন গ্রথ ও জোশ গ্যাড।

ইংরেজির পাশাপাশি সিনেমাটি হিন্দিতেও মুক্তি পাবে ভারতে। আর হিন্দি ডাবিংয়ে এলসা ও অ্যানা চরিত্রে কণ্ঠ দিচ্ছেন বলিউডের অভিনেত্রী দুই বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া। এই প্রথম কোন সিনেমায় দুই বোন একসঙ্গে কাজ করছেন।

গত ফেব্রুয়ারিতে ছবিটির ট্রেলার প্রকাশিত হয়। ট্রেলার দিয়েই রেকর্ড গড়ে ফেলে ছবিটি। মাত্র ২৪ ঘণ্টায় ট্রেলারটি দেখা হয় ১১৬.৪ মিলিয়ন বার। এক দিনে কোনো অ্যানিমেশন ছবির ট্রেলার দেখার এটিই সর্বোচ্চ রেকর্ড।

দর্শকদের এমন সাড়ায় অভিভূত ডিজনি। এটা তাদের ছবির সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে জানান তারা।

‘ফোর্ড ভার্সাস ফেরারি’ ছবির গল্পে জোর দেওয়া হয়েছে ফোর্ড অটোমোটিভ ডিজাইনার ও রেসিং ড্রাইভার ক্যারল শেলবি এবং ব্রিটিশ ড্রাইভার কেন মাইলসের চরিত্র দুটির ওপর। ক্যারল শেলবির ভূমিকায় দেখা যাবে ম্যাট ডেমনকে আর কেন মাইলসের ভূমিকায় থাকছেন ক্রিশ্চিয়ান বেল।

ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারি ছোটবেলা থেকেই কার রেসিংয়ের স্বপ্ন দেখতেন। একসময় তার স্বপ্ন বাস্তবে রূপ নেয়। তৎকালীন বিখ্যাত কোম্পানি আলফা রোমিওতে রেসিং ড্রাইভার হিসেবে নিয়োগ পান তিনি। সহকর্মী হিসেবে পান তখনকার নামকরা রেসিং ড্রাইভার তাজিও নুভোলারিকে। আলফা রোমিওতে চাকরিরত অবস্থায় ‘টিম ফেরারি প্রতিষ্ঠা করেন এনজো। এটি ছিলো একটি কার রেসিং গ্রুপ। লুইজি সিনেত্তি ছিলেন একজন সফল ইতালিয়ান কার রেসার। ইতালিয়ান বংশোদ্ভূত হলেও ১৯৪৬ সালে তিনি আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। ১৯৪৯ সালে অনুষ্ঠিত ২৪ ঘন্টার ‘লা ম্যানস’ এবং ‘স্পা ২৪ আওয়ার্স’ রেসে তিনি ফেরারি ১৬৬এমএম মডেলের গাড়ি নিয়ে জয়লাভ করেন। এটি ছিল কোনো ফেরারি গাড়ির প্রথমবারের মতো রেস জয় করার কীর্তি।

এই দু’টি চরিত্রে অভিনয় করা জনপ্রিয় দুই অভিনেতা ম্যাট ডেমন ও ক্রিশ্চিয়ান বেল ছবিটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। দু’জনেই আলাদাভাবে টুইট করে এ ছবিতে কাজ করার আনন্দ প্রকাশ করেছেন। ছবির সাফল্যের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

Tags: ক্রিস্টিয়ান বেলপ্রিয়াঙ্কাফ্রোজেনম্যাট ডেমনলিড বিনোদন
Previous Post

দেড় ঘণ্টার চেষ্টায় রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

Next Post

ঘোরাতে জানলেই ‘ঘুরবে’ গোলাপি বল

Next Post

ঘোরাতে জানলেই ‘ঘুরবে’ গোলাপি বল

কর প্রদানের এমন উৎসবমুখর পরিবেশ বিরল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT