চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর প্রদানের এমন উৎসবমুখর পরিবেশ বিরল

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:58 অপরাহ্ন 20, নভেম্বর 2019
in সম্পাদকীয়
A A

সপ্তাহব্যাপী আয়কর মেলা আজ শেষ হয়েছে। রাজধানীসহ সারাদেশের করদাতারা বেশ উৎসাহের সঙ্গে মেলায় এসে লাইনে দাঁড়িয়ে আয়কর রিটার্ন জমা ও কর পরিশোধ করেছেন। মেলা শেষ হলেও ৩০ নভেম্বর পর্যন্ত করাঞ্চলে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে বলে জানিয়েছে এনবিআর।

বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কর মেলা থেকে মেলায় রেকর্ড সংখ্যক ৬ লাখ ৫৫ হাজার রিটার্ন জমা পড়েছে, কর আহরিত হয়েছে ২ হাজার ৬১৪ কোটি। নতুন বহু করদাতা এই মেলায় তাদের নাম লিখিয়েছেন।সর্বশেষ হিসেব হয়তো শীঘ্রই প্রকাশ করবে এনবিআর। সবমিলিয়ে কর প্রদানের জন্য দেশের জনগণের উপস্থিতি ও আগ্রহ খুবই ইতিবাচক একটি দিক।

বুধবার মেলার শেষ দিনে মেলায় উপস্থিত হয়েছিলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এনবিআর চেয়্যারম্যান বলেন, সামর্থ্যবানদের আয়কর প্রদান করা নৈতিক দায়িত্ব। দেশের উন্নয়নে বেশিরভাগই অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করা হয়। আমাদের ডিজিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের উপরে, এটা ধরে রাখতে হলে কর ডিজিপি বাড়াতে হবে। বর্তমানে আমাদের কর জিডিপি ১০ থেকে ১১ শতাংশ। ২০২৫ সালে কর জিডিপি ১৫ শতাংশ এবং ২০৩০ সালে ২০ শতাংশ নিয়ে যেতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আয়কর প্রদান প্রক্রিয়া নিয়ে এবং কর কর্মকর্তাদের বিষয়ে দেশের সাধারণ ব্যবসায়ী ও করদাতাদের মধ্যে একটি নেতিবাচক ধারণা ছিল অতীতে। করমেলা আয়োজনের এই অভিনব পরিকল্পনার ফলে সেই ধারণা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে বলে দৃশ্যমান হচ্ছে। কর দেবার জন্য লাইনে দাঁড়ানোর এই প্রচেষ্টা বিশ্বের আরকোথাও দেখা যায় কিনা সন্দেহ। সরকার এই উদ্যোগের জন্য সাধুবাদ পেতেই পারে। তবে সারাবছর যেনো কর দেবার বিষয়ে করদাতারা যেনো কোনো হয়রানি বা অপচেষ্টার শিকার না হয়, সেদিকেও খেয়াল রাখা জরুরি বলে আমরা মনে করছি।

এনবিআর চেয়ারম্যান অবশ্য সে বিষয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, করদাতারা আয়কর মেলাকে নির্ভরযোগ্য বলে মনে করেন। আপনারা আমাদের কর অফিসেও এমন নির্ভরযোগ্যভাবে ও বিশ্বস্ততার সঙ্গে কর দিতে পারবেন। যারা হয়রানি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কর প্রদান ও গ্রহণ প্রক্রিয়া দেশের উন্নয়ন ও স্বাভাবিক প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য খুবই জরুরি। কর্মক্ষম অবস্থায় এবং ব্যবসা করে আয় করে কর প্রদান করলেও কোনো করদাতা বা ব্যবসায়ী তার দু:সময়ে বা শেষ বয়সে রাষ্ট্র থেকে কোনো রিটার্ন বা সহায়তা পাবে কিনা, সে বিষয়ে কোনো পরিষ্কার নীতিমালা না থাকার পরেও দেশের মানুষ আগ্রহ ভরে কর প্রদান করে যাচ্ছে। বিভিন্ন দেশে করদাতারা শেষ বয়সে রাষ্ট্র থেকে বিশেষ বিভিন্ন ভাতা ও সহায়তা পেয়ে থাকেন, করদাতা জনগণ/ব্যবসায়ী কর প্রদানের বিপরীতে ভবিষ্যতে রাষ্ট্র থেকে কিছু পাবেন, এমন নীতিমালা করা যেতে পারে।

কর প্রদান কর এই ধারা ইতিবাচক ভাবে অব্যাহত থাকুক, এটা আমাদের প্রত্যাশা। তবে সেইসঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে, জনগনের কাছ থেকে সংগ্রহ করা কর যেনো সঠিক ও কার্যকরভাবে জনগণের কল্যাণে খরচ হয়। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট ও দায়িত্ববান সকলে এ বিষয়ে উদ্যোগী হবেন।

Tags: আয়কর মেলা
Previous Post

ঘোরাতে জানলেই ‘ঘুরবে’ গোলাপি বল

Next Post

দেড় ঘন্টায় রাজধানী সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

Next Post

দেড় ঘন্টায় রাজধানী সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

দেশের উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থার অবদান লিপিবদ্ধ করার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT