চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘোরাতে জানলেই ‘ঘুরবে’ গোলাপি বল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 20, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

কেমন আচরণ করবে গোলাপি বল, তা নিয়ে মিশ্র ভাবনা আছে বাংলাদেশ-ভারতের ক্রিকেটারদের। উইকেটে পড়লে কতটুকু টার্ন করবে বা বোলাররা কতটুকু সাহায্য পাবেন- এমন সব প্রশ্নও আছে। ভারতীয় বোলাররাই যেমন বলছেন এই বলে রিভার্স সুইং মিলবে না। তাদের কথার সঙ্গে আবার একমত নন পশ্চিমবঙ্গ ক্রিকেটের প্রধান কিউরেটর সুজন মুখার্জি। তার ভাষ্যমতে, বোলারদের দক্ষতার উপর নির্ভর করবে বলের সুইং-টার্ন।

ভারতীয় সংবাদ মাধ্যমকে সুজন বলেছেন, ‘আমার মনে হয় গোলাপি বলটা ঠিকই আছে। সবরকম চাহিদা ও শর্ত মেনেই ইডেন টেস্টের জন্য এ বলটা বানানো। অন্য বিশেষজ্ঞরা কী বলেন জানি না, তবে আমার চোখে এ বল ঠিক আছে।’

টেস্টে ব্যবহারের আগে পরীক্ষামূলক ভাবে গোলাপি বলের ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন এ কিউরেটর। তাতে ফলটা ইতিবাচক বলে মনে হয়েছে তার।

‘বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী ১৫দিন আগে থেকেই মূল পিচ ব্যবহার করতে দেয়া হয় না। তবে আমরা পাশের উইকেটে গোলাপি বল ব্যবহার করেছি। তখন বলের পারফরম্যান্স আমাদের খুশি করেছে। বোলাররা সঠিকভাবে ব্যবহার করতে জানলেই আমার মনে হয় উপভোগ্য একটা টেস্ট দেখতে পাবো।’

কিছুদিন আগে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাতের ছাপ রেখে গেছে ঘূর্ণিঝড় বুলবুল। যার আঘাত সইতে হয়েছে ইডেন গার্ডেনসকেও। এই কারণে গোলাপি বলে পরীক্ষামূলক প্রয়োগটা দেরিতে হয়েছে বলে অনুযোগ সুজনের।

‘ঘূর্ণিঝড়টা আমাদের কাজ ১০দিন পিছিয়ে দিলো। উইকেট পুরোটাই পানিতে ডুবে ছিল। খুব অল্প সময়ে উইকেটের কাজ সম্পূর্ণ করতে আমাদের অনেক চেষ্টা দিতে হয়েছে। আশা করি ২২ নভেম্বর থেকে শুরু হওয়া টেস্টে ফলটা ভালোই মিলবে।’

Tags: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
Previous Post

ঢাকায় ‘ফ্রোজেন ২’ ও ‘ফোর্ড-ফেরারি’র লড়াই

Next Post

কর প্রদানের এমন উৎসবমুখর পরিবেশ বিরল

Next Post

কর প্রদানের এমন উৎসবমুখর পরিবেশ বিরল

দেড় ঘন্টায় রাজধানী সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT