চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ হাসপাতাল ‘কালাই থানা স্বাস্থ্য কমপ্লেক্স’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 পূর্বাহ্ন 18, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

চিকিৎসা সেবা নিয়ে উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে অনিয়ম ও রোগী দুর্ভোগের কথা শোনা গেলেও ব্যতিক্রম নজির গড়েছে জয়পুরহাটের কালাই উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স।

প্রায় সব ধরণের অপারেশন ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করে এরই মধ্যে রোগীদের আস্থা অর্জন করেছে হাসপাতালটি। অর্জন করেছে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মর্যাদাও।

কাঙ্খিত চিকিৎসা সেবা না পাওয়ার ধারণাকে পাল্টে দিয়েছে জেলার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগী বা এলাকার সাধারণ মানুষ কারো কোন অভিযোগ নেই প্রতিষ্ঠানটি সম্পর্কে বরং রয়েছে প্রশংসা।

কয়েকজন প্রসূতি ও স্বজনরা জানান, এখানে ওষুধ, এমনকি অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদানের জন্যও কোনো খরচ নেয়া হয়নি। হাসপাতালটির চিকিৎসা সেবা ও ডাক্তার-কর্মচারীদের আচরণে সন্তোষ প্রকাশ করেন অন্য রোগীরা।

জনবল সংকট আর নানা প্রতিবন্ধকতার পরও নিরলস সেবা দিয়ে যাচ্ছেন এখানে কর্মরত সেবিকারা। তারা জানান, গড়ে প্রতিদিন ৬০-৬৫ জন রোগীকে স্বাস্থ্যসেবা দেয়া হয়।

সুনাম ধরে রাখতে ও বিদ্যমান সমস্যা কাটিয়ে উঠে সেবার মানোন্নয়নে নানা পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা।

কালাই হাসপাতালের থানা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুল আহসান তালুকদার রেজা জানান, হাসপাতালটির আরও উন্নয়ন করা এবং রোগীদের সেবার মান বৃদ্ধির চেষ্টা চলছে। ‘আমরা অনেকাংশেই সেদিক দিয়ে সফল হয়েছি,’ বলেন তিনি।

এই কার্যক্রম গোটা জেলার স্বাস্থ্য সেবা সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি করেছে বলে জানাচ্ছে স্বাস্থ্য প্রশাসন।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. এইচ. এম আব্দুল জলিল জানান, সব ধরণের অপারেশনের পাশপাশি প্যাথলজি পরীক্ষাগুলোও হাসপাতালটিতে খুব ভালোভাবে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশের অন্যান্য উপজেলার জন্য হতে পারে অনুসরণীয়।

Tags: জয়পুরহাট
Previous Post

ভূমিকম্পে ইকুয়েডরে নিহত প্রায় তিন শ’, জরুরি অবস্থা জারি

Next Post

ভিন্নমত দমন নয়, খুন-ধর্ষণ-লুটপাটের বিচার করুন

Next Post

ভিন্নমত দমন নয়, খুন-ধর্ষণ-লুটপাটের বিচার করুন

কুড়িগ্রামের সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT