চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে ইকুয়েডরে নিহত প্রায় তিন শ’, জরুরি অবস্থা জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 পূর্বাহ্ন 18, এপ্রিল 2016
in আন্তর্জাতিক
A A

ইকুয়েডরের উপকূলীয় এলাকায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে দেড় হাজারেরও বেশী মানুষ। ভূমিকম্প পরবর্তী ১৩৫টি আফটার শক হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায়। জরুরি অবস্থা জারি করা হয়েছে সারা দেশে।

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড ইকুয়েডরের উপকূলীয় অঞ্চল। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় উৎপত্তিস্থল উত্তর-পশ্চিম উপকূলীয় এলাকা। প্রায় এক মিনিট স্থায়ী ওই ভূ-কম্পনে বিধ্বস্ত হয় ইকুয়েডরের ৬টি প্রদেশ। প্রতিবেশী দেশ পেরু এবং কলম্বিয়ার অংশ বিশেষেও অনুভূত হয় ভূমিকম্প। তবে সেখানে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাসহ রাজধানী কিটোর আতঙ্কিত জনগণ বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে রাজধানীর একটি অংশ । মান্টা শহরে বিমানবন্দরের একটি টাওয়ার ভেঙে পড়ায় বন্ধ রয়েছে ফ্লাইট চলাচল। রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে আরো একটি বিমানবন্দর ।

দুর্গতদের জন্য খোলা হয়েছে পাঁচটি আশ্রয় কেন্দ্র। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে ১০ হাজার সেনা এবং সাড়ে ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থাপন করা হয়েছে দুটি ভ্রাম্যমান হাসপাতাল। ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইকুয়েডরে উদ্ধার তৎপরতা চালাতে কলম্বিয়া এবং মেক্সিকো থেকে ত্রাণ কর্মীরা যোগ দিচ্ছেন। দেশটিকে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়ন। ইকুয়েডরবাসীর প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন পোপ।

ওদিকে জাপানে দ’দফা শক্তিশালী ভূমিকম্পের পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু প্রদেশে সবকিছু স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। প্রায় দুই লাখ  মানুষ এখনো অস্থায়ী আশ্রয় শিবিরে রাত কাটাচ্ছেন। হাজার হাজার ঘড়বাড়ি রয়েছে বিদ্যুৎবিহীন। বাজে আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতাও ব্যবহত হচ্ছে ।

Tags: ভূমিকম্প
Previous Post

পদ হারাচ্ছেন দুর্নীতিতে অভিযুক্ত ব্রাজিল প্রেসিডেন্ট

Next Post

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ হাসপাতাল ‘কালাই থানা স্বাস্থ্য কমপ্লেক্স’

Next Post

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ হাসপাতাল 'কালাই থানা স্বাস্থ্য কমপ্লেক্স'

ভিন্নমত দমন নয়, খুন-ধর্ষণ-লুটপাটের বিচার করুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT