চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শিল্পের উৎপাদন বাড়াতে প্রয়োজন অটোমেশন: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 25, জুলাই 2019
in অর্থনীতি
A A

পোশাক শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে এই খাতকে অটোমেশনে (স্বয়ংক্রিয় পদ্ধতি) নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এর ১৪তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমানে পোশাক শিল্পে যে সংখ্যক লোক কাজ করে সে অনুযায়ী উৎপাদন হচ্ছে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমান সক্ষমতা দিয়ে সেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এ কারণেই আমাদের অটোমেশনে যেতে হবে।

ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য সরকার সবকিছুই করবে জানিয়ে তিনি বলেন, গতবছর বাংলাদেশ ৪০ দশমিক ৫৩৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। এটা ছিল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৫৫ ভাগ। আগামী ২০২১ সালে দেশের মোট রপ্তানির পরিমাণ দাঁড়াবে ৬০ বিলিয়ন ডলার।

বাণিজ্যমন্ত্রী বলেন, এছাড়া রপ্তানিকারকদের সুবিধার জন্য ইজ অব ডুয়িং বিজনেসের চিন্তা করছে বাণিজ্য মন্ত্রণালয়। তাদের সব সুবিধা এক জায়গাতে পাওয়ার ব্যবস্থা করছি আমরা।

টিপু মুনশি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে টিকে থাকতে হলে মেধাকে কাজে লাগাতে হবে। পণ্যের বৈচিত্র্য আনতে মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বলেন, বাণিজ্যের জন্য আমরা দ্বার খুলে দেব। দেশে ও আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বাংলাদেশ সব পদক্ষেপ গ্রহণ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, উন্নয়নশীল দেশে পরিণত হতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে আমাদের দেশের মাথাপিছু আয় ১৯১০ ডলার। এছাড়া নতুন করে ১০০টি ইকোনমিক জোনের যেই কাজ হাতে নেয়া হয়েছে তা সম্পন্ন হলে আমাদের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এতে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে পৌঁছাতে এখন আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি এবং প্রযুক্তিগত উন্নয়ন। এইসব জায়গাগুলোতে এফবিসিসিআই কাজ করে যাচ্ছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এর গবেষণা পরিচালক আব্দুর রাজ্জাক জানান, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে বাংলাদেশের রপ্তানি বাড়াতে হবে এবং রপ্তানি বাজার করতে হবে আরও বিস্তৃত।

তিনি বলেন, রপ্তানির ক্ষেত্রে শুধু পোশাক শিল্পের ওপর নির্ভর করলে চলবে না, অন্যান্য পণ্যের গুণগত মান এবং উৎপাদন বাড়ানো দরকার। ২০১৮ সালে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এসেছে তার ২৮ শতাংশ চিনের অবদান। তাই এই মুহূর্তে শুধু চিনকে গুরুত্ব না দিয়ে আগের ব্যবসায়ীদের গুরুত্ব দেওয়া এবং নতুন বাজার তৈরি করার পরামর্শ দিয়েছেন এই গবেষক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি হুমায়ুন রশীদ। এসময় উপস্থিত ছিলেন- আইবিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, পরিচালক মুস্তাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জিওফরি ম্যাকডোনাল্ড পিএইচডি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর চিফ অব মিশন জিওরজি জিগুরি প্রমুখ।

Tags: অটোমেশন
Previous Post

বিনা অপরাধে ২৩ বছর কারাগারে, হারালেন বাবা-মা

Next Post

রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের কারণে ডেঙ্গুর প্রকোপ

Next Post
ডেঙ্গু জ্বর-মশা

রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের কারণে ডেঙ্গুর প্রকোপ

ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT