চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা অপরাধে ২৩ বছর কারাগারে, হারালেন বাবা-মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 25, জুলাই 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-বাবা-মা-কারাবন্দী

১৯৯৬ সালে হওয়া একটি বোমা বিস্ফোরণ মামলায় সম্পৃক্ততার প্রমাণের অভাবে অবশেষে আদালত বন্দীদশা থেকে খালাস দিলেন আলী ভাটকে। কিন্তু এর মধ্যে হারিয়ে গেছে তার ২৩টি বছর। হারিয়েছেন তারুণ্য, কারাগার থেকে বের হয়ে দেখলেন বাবা-মা মারা গেছে।

মুক্তি পাবার দু’দিন পর আলী ভারত নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীরের শ্রীনগরে নিজ এলাকায় পৌঁছে সবার আগে বাবা-মাকে দেখতে যান। বাড়ি ফিরে হাসিখুশি বাবা-মায়ের বদলে তাদের কবর দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, ঝাঁপিয়ে পড়লেন কবরের ওপর।

আলী ভাটের এই মন ভাঙা কান্নার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

এমনই নির্মম বাস্তবতার মুখোমুখি আলীর মতো আরও চারজন।

শুধু বিচারের আশায় প্রায় আড়াই দশক জেলে কাটানোর পর মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় লতিফ আহমেদ বাজা (৪২), আলী ভাট (৪৮), মির্জা নিসার (৩৯), আবদুল গণি (৫৭) এবং রইস বেগ (৫৬) – এই ৫ কারাবন্দী কারাগার থেকে বেরিয়ে আসেন। সোমবার তাদেরকে খালাস দেন রাজস্থান হাইকোর্ট।

এদের মধ্যে রইস বেগকে ১৯৯৭ সালের ৮ জুন আটক করা হয়। আর বাকিদের ১৯৯৬ সালের ১৭ জুন থেকে ২৭ জুলাইয়ের মধ্যে আটক করা হয়েছিল। সেই থেকে এ পর্যন্ত এদেরকে কখনো দিল্লি, কখনো আহমেদাবাদের বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হলেও জামিন বা প্যারোল দেয়া হয়নি।

১৯৯৬ সারের ২২ মে দাউসার সামলেটি গ্রামের কাছে জয়পুর-আগ্রা মহাসড়কে একটি বাসের ভেতর বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়। এ ঘটনার চার্জশিটে ১২ জনকে জড়িত দেখিয়ে বলা হয়েছিল, এরা এর আগেও কয়েকটি সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত।

এর আগে এ ঘটনায় আটক আরও ৭ জন বিভিন্ন দফায় খালাস পেলেও সর্বশেষ মঙ্গলবার এই ৫ জন মুক্তি পেলেন।

Accused of terrorism and jailed for 23 years, Ali Mohammad, a resident of Srinagar was not found guilty, along with four other. But he lost his youth, parents and almost 2-and-a-half decade of his life. First thing he did when he returned home ⬇️⬇️
pic.twitter.com/nSXwR8PhFu

— Aakash Hassan (@Aakashhassan) July 24, 2019

মঙ্গলবার কারাগার থেকে বেরিয়ে পাঁচজনের প্রত্যেকেই জানান, ক্রাইম ব্রাঞ্চ তাদেরকে মামলায় অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার আগ পর্যন্ত কেউ কাউকে চিনতেন না।

সোমবার বেকসুর খালাস দেয়ার সময় হাউকোর্ট বলেন, এই অভিযুক্ত পাঁচজনের সঙ্গে মামলার মূল আসামি ড. আবদুল হামিদের কোনো সম্পর্ক ছিল, রাষ্ট্রপক্ষ এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি। ড. আবদুল হামিদের মৃত্যুদণ্ড এখনো বহাল রয়েছে।

কিন্তু সম্পৃক্ততা প্রমাণ করার ব্যর্থতা স্বীকার করতে এবং আদালতের সিদ্ধান্ত জানাতে জানাতেই কেটে গেল দীর্ঘ ২৩ বছর। ফলে এদের প্রত্যেকের জীবনের বড় একটি অংশ হারিয়ে ফেলেছেন। এর মাঝে তাদের বেশিরভাগেরই বাবা-মা এবং বয়স্ক নিকটাত্মীয়রা মারা গেছেন।

Tags: কাশ্মীরবিচার ব্যবস্থাবিচারে দীর্ঘসূত্রিতাভারত
Previous Post

আইসিসির ডেভেলপমেন্ট স্কোয়াডে জাহানারা ও ফারজানা

Next Post

পোশাক শিল্পের উৎপাদন বাড়াতে প্রয়োজন অটোমেশন: বাণিজ্যমন্ত্রী

Next Post

পোশাক শিল্পের উৎপাদন বাড়াতে প্রয়োজন অটোমেশন: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গু জ্বর-মশা

রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের কারণে ডেঙ্গুর প্রকোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT