চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 25, জুলাই 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই বাস্তবতায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার সেনবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কর্মসূচির উদ্বোধন করে বলেছেন, ডেঙ্গু নির্মূলে পরিস্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা জরুরি।

চলমান অভিযানে সেনানিবাসের সকল অফিস, বাসাবাড়ি এবং সেনানিবাস এলাকার প্রায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানেও এডিস মশা নির্মূলে জোরদার কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ঢাকা সেনানিবাস অফিসার্স ক্লাব সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলো সেনানিবাস এলাকায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার প্রজননস্থলগুলো সম্পর্কে জানানো হয়।

সেনাবাহিনী প্রধান জানান, কোনো প্রাণহানি না হলেও কিছু সেনাসদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর সম্মিলিত সামরিক হাসপাতালে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশ’ জন চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন।

এর পরিপ্রেক্ষিতে সেনানিবাসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন।

আনুষ্ঠানিক বক্তৃতা শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সেনাপ্রধান।

এসময় বন্যা মোকাবেলায় সেনাবাহিনীর অংশগ্রহণের মত ডেঙ্গু মোকাবেলায় সেনানিবাসের বাইরে কোনো কার্যক্রম চালাবে কি না জানতে চান সাংবাদিকরা।

সেনাবাহিনী প্রধান বলেন, ডেঙ্গু রোগির চিকিৎসায় সরকারী-বেসরকারী হাসপাতালের বাইরে প্রয়োজনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ’ও সহযোগিতা করবে।

Tags: ডেঙ্গুঢাকা সেনানিবাসসেনাবাহিনী
Previous Post

রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের কারণে ডেঙ্গুর প্রকোপ

Next Post

‘ওষুধ ছিটালে দক্ষিণ সিটির মশা উড়ে উত্তরে যায়’

Next Post
করোনা

‘ওষুধ ছিটালে দক্ষিণ সিটির মশা উড়ে উত্তরে যায়’

গুজবে গুজবময় সর্বত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT