চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ১ ডাকাত নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 10, জুলাই 2019
in - সেমি লিড, জনপদ, পাবনা
A A

পাবনার সুজানগর উপজেলার হাশামপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাতদলের সদস্য সাইফুল ইসলাম ওরফে গেদা লাল(৩০) নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ভোররাত ৩টার দিকে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গেদা মারা যান।

নিহত সাইফুল ইসলাম ওরফে গেদালাল উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে। গেদা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় সোনার দোকানে ডাকাতি, সুজানগরে অপহরণ ও খুনসহ ৫টি মামলা রয়েছে বলে পুলিশ দাবি করে।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে ডাকাত সদস্য সাইফুল ইসলাম (গেদালাল) কে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত আড়াইটার দিকে অভিযানে যায় পুলিশ।

উপজেলার হাসামপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছামাত্র উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তার সহযোগী ডাকাত সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় গেদা পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিতে আহত হন।

এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুল ইসলাম ওরফে গেদালালকে উদ্ধার করে পুলিশ। ভোর সাড়ে ৩টার দিকে তাকে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে ভোর ৩ টা ৪৫ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দু’টি গুলি খোসা, একটি হাসুয়া, একটি ড্যাগার, একটি কিরিচ,একটি প্লাস, দু’টি টর্চলাইট উদ্ধার করা হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, নিহত গেদা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tags: বন্দুকযুদ্ধ
Previous Post

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের প্রকৃতির ক্ষতি হচ্ছে: প্রধানমন্ত্রী

Next Post

ক্যারি ম্যাচ উইনার, স্টার্ক তুরুপের তাস

Next Post

ক্যারি ম্যাচ উইনার, স্টার্ক তুরুপের তাস

৩০ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন রাম কাপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT