চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে আবার ভূমিকম্প, সুনামিতে ১৬ ফুট উচ্চতার ঢেউ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:14 পূর্বাহ্ন 14, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকার সাউথ আইল্যান্ড-এ দ্বিতীয় দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় ভোর ৬.৪৫ মিনিটে ৬.১ মাত্রার কম্পনটি অনুভূত হয়।

সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার উত্তর-পূর্বাঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি। নতুন ভূমিকম্পে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। পূর্ব উপকূলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে হওয়া প্রথম দফা ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। স্থানীয় সময় মধ্যরাতের কিছু পরে ঘটা ভূমিকম্পে দু’জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পটির প্রভাবে ওই এলাকায় সুনামি আঘাত হানে।newzealand_earthquake2

প্রথম ভূমিকম্পের পরই গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের জন্য সুনামি সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স মন্ত্রণালয়। ওই সতর্কবার্তায় বলা হয়, “সুনামির সৃষ্টি হয়েছে। প্রথম ঢেউ ইতোমধ্যে সাউথ আইল্যাুন্ডের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হেনেছে।”

আরও কয়েকটি ঢেউ উপকূলে আঘাত হানতে পারে জানিয়ে উত্তর, পূর্ব ও দক্ষিণ উপকূল এবং চাথাম আইল্যান্ডের বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যেতে বলা হয় সতর্কবার্তায়। ভূমিকম্পটির পর শতাধিক আফটারশক অনুভূত হয়েছে বলেও জানানো হয়েছে।

3a54d3d500000578-3931666-image-a-83_1479042544876

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউজিএস এর তথ্যানুযায়ী ক্রাইস্টচার্চ শহরের ৯৫ কিলোমিটার দূরে ৭.৮ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রায় দু’ঘণ্টা পর উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে সুনামি আঘাত হানে। কর্মকর্তারা বলছেন, প্রথম ঢেউগুলো হয়তো সবচেয়ে বড় নয়, তবে কয়েক ঘণ্টা ধরে সুনামি চলতে পারে।Newzealand_Earthquake

স্থানীয় বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। প্রাথমিক ঢেউয়ের উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি পর্যন্ত মাপা হয়েছে। ওয়েলিংটনসহ অন্য কিছু এলাকায় অপেক্ষাকৃত কম উচ্চতার কিছু ঢেউ আঘাত হানছে।

তবে সিভিল ডিফেন্স মন্ত্রণালয় বলেছে, সাউথ আইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে সর্বোচ্চ ১৬ ফুটেরও বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

Tags: নিউজিল্যান্ডভূমিকম্পসুনামি
Previous Post

জাতীয় দলের জার্সিতে স্বরূপে রোনালদো

Next Post

বিসিএস-ই সব, এমন ভাবা ঠিক না

Next Post
বিসিএস

বিসিএস-ই সব, এমন ভাবা ঠিক না

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুলিতে নিহত ২৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT