চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলের জার্সিতে স্বরূপে রোনালদো

রেজাউল করিম by রেজাউল করিম
9:02 পূর্বাহ্ন 14, নভেম্বর 2016
in স্পোর্টস
A A
Portugal's forward Cristiano Ronaldo (C) celebrates with teammates after scoring during the WC 2018 qualifying football match Portugal vs Latvia at the Algarve stadium in Faro on November 13, 2016. / AFP / FRANCISCO LEONG        (Photo credit should read FRANCISCO LEONG/AFP/Getty Images)

Portugal's forward Cristiano Ronaldo (C) celebrates with teammates after scoring during the WC 2018 qualifying football match Portugal vs Latvia at the Algarve stadium in Faro on November 13, 2016. / AFP / FRANCISCO LEONG (Photo credit should read FRANCISCO LEONG/AFP/Getty Images)

ক্লাবের হয়ে গােল খরা চললেও জাতীয় দলের জার্সিতে স্বরূপে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে রিয়াল তারকার জোড়া গোলে বড় জয় পেয়েছে পর্তুগাল।

অন্য খেলায় এস্তোনিয়ার জালে গুনে গুনে দুই হালি গোল দিয়েছে বেলজিয়াম।  ঘরের মাঠে পর্তুগীজদের জয়টা ৪-১ গোলে আর হ্যাজার্ড-লুকাকুরা জিতেছে ৮-১ ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই পর্তুগালের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে লাটভিয়া। ২৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। ৫৮ মিনিটে আবারো পেনাল্টি পায় পর্তুগাল। তবে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন সিআরসেভেন।

৬৭ মিনিটে জিউজিন্সের গোলে সমতায় ফিরে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল লাটভিয়া।  কিন্তু তাদের সেই স্বপ্ন উড়িয়ে দিয়ে দুই মিনিট পরেই স্বাগতিকদের এগিয়ে দেন উইলিয়াম। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। অতিরিক্ত সময়ে ব্রনো আলভেস আবারো ব্যবধান বাড়ালে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরো চ্যাম্পিয়নরা।ronaldo

এই নিয়ে চলতি বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচে ৭ গোল করলেন রোনালদো। আর এই ম্যাচের জোড়া গোলের মধ্যদিয়ে ৬৮ গোল নিয়ে ইউরোপের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় চারে উঠে এসেছেন তিনি।

জার্মান গ্রেট জার্ড মুলার ও আয়ার‌ল্যান্ডের তারকা রবি কেনির সমান গোল তার। সামনে আছেন কেবল ফ্রেন্স পুসকাস (৮৪টি), সান্দোর ক্রোসিস (৭৫টি) ও মিরোস্লাভ ক্লোসা (৭১টি)। তবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হতে আরো অনেক দূর পাড়ি দিতে হবে মাদ্রিদ সুপারস্টারকে। ১৪৯ ম্যাচে ১০৯ গোল করে সেই আসনটি দখল করে আছেন ইরানি গ্রেট তারকা আলী দিয়াই।

অন্যদিকে বেলজিয়ামের হয়ে খেলার ৮ মিনিটে শুরুটা করেন মুনিয়ের। ১৬ এবং ৬৭ মিনিটে জােড়া গােল আসে ডেরিস মার্টিনেজের পা থেকে। ২৫ মিনিটে দলের দ্বিতীয় গােলটি করেন চেলসি তারকা এডিন হ্যাজার্ড। ৬২ মিনিটে ফেরিরো কারাসকোর পর ৬৪ মিনিট আত্মঘাতী গােলে ষষ্ঠবারের মতো লিড পায় বেলজিয়ানরা। এরপর ৮৩ ও ৮৮ মিনিটে জোড়া গোল করেন সাবেক চেলসি তারকা রামেলাে লুকাকু।

রাতের আরেকটি ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গােল ড্র করেছে সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিস।

belgium

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগালবিশ্বকাপ বাছাই
Previous Post

৬৯ বছর পর সবচেয়ে বড় সুপারমুন, দেখা যাবে বাংলাদেশেও

Next Post

নিউজিল্যান্ডে আবার ভূমিকম্প, সুনামিতে ১৬ ফুট উচ্চতার ঢেউ

Next Post

নিউজিল্যান্ডে আবার ভূমিকম্প, সুনামিতে ১৬ ফুট উচ্চতার ঢেউ

বিসিএস

বিসিএস-ই সব, এমন ভাবা ঠিক না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT