চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৯ বছর পর সবচেয়ে বড় সুপারমুন, দেখা যাবে বাংলাদেশেও

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
8:28 পূর্বাহ্ন 14, নভেম্বর 2016
in পরিবেশ
A A

আজ সোমবার ঘটতে যাচ্ছে বিশেষ এক পূর্ণিমা, যার নাম সুপারমুন। যে পূর্ণিমায় চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসে, এমন পূর্ণিমাকে বলা হয় সুপারমুন ।

তবে সোমবার, অর্থাৎ ১৪ নভেম্বরের সুপারমুনটি এ বছর হওয়া বাকি সুপারমুনের মতো নয়। কারণ এই দিনটিতে চাঁদ আসবে পৃথিবীর সবচেয়ে কাছে- সাধারণ দূরত্বের চেয়ে আরও প্রায় ৩১ হাজার মাইল কাছে।

আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও সাক্ষী হওয়া যাবে এই অসাধারণ পূর্ণিমার। ১৪ নভেম্বর বিকেল ৫.১৯টার দিকে চাঁদ দেশের উত্তরপূর্ব আকাশে দেখা দেবে। আর সন্ধ্যা ৭.৫২ মিনিটে ঘটবে পূর্ণিমাটি।

চাইলে স্পেস.কম ওয়েবসাইটেও সরাসরি বিরল সুপারমুনটি দেখতে পারেন এই লিংক থেকে।

এতটা কাছাকাছি অবস্থানের জন্য এবারের পূর্ণিমায় চাঁদ আমাদের কাছে ধরা দেবে অদ্ভুত রকম বিশাল আকার আর চোখ ধাঁধানো উজ্জ্বলতা নিয়ে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, দূরত্ব কমে যাওয়ার কারণে সোমবারের সুপারমুনে আকাশে চাঁদের আকার হবে অন্য সময়ের চেয়ে ১৪ শতাংশ বড় আর উজ্জ্বলতা হবে ৩০ শতাংশ বেশি।

supermoon_gif2

পৃথিবীর এতটা কাছে চাঁদ সর্বশেষ এসেছিল প্রায় ৬৯ বছর আগে, ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি। আর আজকের পর এমন বিশাল সুপারমুন ঘটবে আবার সেই ২০৩৪ সালের ২৫ নভেম্বর, ১৮ বছর পর। তবে আগামী ডিসেম্বরেও একটি সুপারমুন ঘটতে যাচ্ছে, যা এতটা বড় না হলেও দেখার মতো।

সুপারমুন কী?

পৃথিবীর চারদিকে চাঁদের কক্ষপথ পুরোপুরি গোল নয়, উপবৃত্তাকার। এর ফলে কক্ষপথে ঘোরার সময় কখনো চাঁদ পৃথিবী থেকে একটু বেশি দূরে থাকে, কখনো একটু কম। কক্ষপথে পৃথিবী থেকে দূরের অবস্থানকে বলে ‘অ্যাপোজি’ আর কাছের অবস্থানকে বলে ‘পেরিজি’।

এই পেরিজি অবস্থানে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকে। এই সময় হওয়া পূর্ণিমায় চাঁদকে পৃথিবী থেকে অন্যান্য সাধারণ পূর্ণিমার তুলনায় প্রায় ১৪ থেকে ১৫ শতাংশ বড় এবং সর্বোচ্চ ৩০ শতাংশ উজ্জ্বল মনে হয়। এই পূর্ণিমাকেই ‘সুপারমুন’ বলে।Pleine Lune au périgée et à l'apogée

প্রত্যেক ১৪তম পূর্ণিমাটি হয় সুপারমুন। তবে পৃথিবী থেকে দূরত্ব কমবেশি হওয়ায় তার আকার এবং উজ্জ্বলতাও কমবেশি হয়। যেমন সবচেয়ে কাছের অবস্থানে থাকার কারণে এবারের সুপারমুনে চাঁদ দেখা যাবে সবচেয়ে বড় আর সবচেয়ে জ্বলজ্বলে।

‘টেক ইনসাইডার’-এর সৌজন্যে দেখুন সুপারমুন সম্পর্কে একটু তথ্যবহুল ছোট ভিডিও:

Tags: চাঁদজ্যোতির্বিদ্যামহাকাশসুপারমুন
Previous Post

ত্রিশ লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে তাৎক্ষণিকভাবে বিতাড়িত করবো: ট্রাম্প

Next Post

জাতীয় দলের জার্সিতে স্বরূপে রোনালদো

Next Post
Portugal's forward Cristiano Ronaldo (C) celebrates with teammates after scoring during the WC 2018 qualifying football match Portugal vs Latvia at the Algarve stadium in Faro on November 13, 2016. / AFP / FRANCISCO LEONG        (Photo credit should read FRANCISCO LEONG/AFP/Getty Images)

জাতীয় দলের জার্সিতে স্বরূপে রোনালদো

নিউজিল্যান্ডে আবার ভূমিকম্প, সুনামিতে ১৬ ফুট উচ্চতার ঢেউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT