চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুলিতে নিহত ২৮

রেজাউল করিম by রেজাউল করিম
11:48 পূর্বাহ্ন 14, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে নতুন এক সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে অন্তত ২৮ জন নিহত হয়েছে। এ ঘটনার পর সেখানকার মানুষজন নিজেদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিহতরা রামদা জাতীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছিল।

বিবিসির এক প্রতিবেদনে এই খবর দিয়ে বলা হয়েছে, হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামে গুলিবর্ষণ করার ঘটনা স্বীকার করে দেশটির সরকার।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার সৈন্যদের ওপর একদল লোক আগ্নেয়াস্ত্র, ছুরি এবং বল্লম নিয়ে হামলা চালানোয় দুজন সৈন্য এবং ছয়জন হামলাকারী নিহত হওয়ার পর ঐ এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয়।

meyanmar_hrw

হিউম্যান রাইটস ওয়াচে’র সরবরাহকৃত স্যাটেলাইট ইমেজ

সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, একপর্যায়ে প্রায় ৫০০ মানুষ সেনাদলের বিরুদ্ধে অবস্থান নিলে, সৈন্যদের সাহায্যার্থে দুটি হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা গ্রামে গুলি চালানো হয়।

অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, আগ্নেয়াস্ত্রসহ সেনাদের উপর হামলার পর দার জিয়াই জার গ্রামের কাছে ২২ জন আক্রমণকারী নিহত হয় এবং অশান্ত এই রাজ্যে বিভিন্ন জায়গায় নিহত হয় আরো ৬ জন।

আল-জাজিরা জানায়, ঘটনাস্থলে প্রবেশে কর্তৃপক্ষ প্রচন্ডভাবে কড়াকড়ি আরোপ করেছে। যার কারণে সংঘর্ষের মাত্রা ও স্বাধীনভাবে সরকারি রিপোর্ট বা সেনাবাহিনীর নির্যাতনের অভিযোগ যাচাই করা সম্ভব হচ্ছে না।

তবে রোববার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানায়, নতুন প্রকাশিত ছবিতে ব্যাপকহারে ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে যা আগের ধারণার চেয়ে অনেক বেশি।meyanmar1

মিয়ানমার সরকার এসব সংঘর্ষকে হামলাকারীদের খোঁজে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ হিসেবে অভিহিত করছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের অনেকেই পছন্দ করে না এবং বার্মিজদের অনেকেই তাদেরকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে দেখে।

গত মাসে বাংলাদেশ সীমান্তের রাখাইন রাজ্যে এক হামলায় ৯ জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর থেকে রোহিঙ্গাদের উপর নতুন করে ক্র্যাকডাউন শুরু করেছে মিয়ানমার সরকার। এই সময়ে কয়েক ডজন লোককে হত্যা ও বহু লোককে আটক করেছে সেনাবাহিনী। মিয়ানমার সরকারের দাবি, রোহিঙ্গাদের বিভিন্ন বিদেশী সশস্ত্র গ্রুপের সাথে সংযোগ রয়েছে।

Tags: মিয়ানমাররাখাইনরোহিঙ্গা
Previous Post

বিসিএস-ই সব, এমন ভাবা ঠিক না

Next Post

জলবায়ু সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন প্রধানমন্ত্রী

Next Post

জলবায়ু সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন প্রধানমন্ত্রী

আগামী ৩ মাস টাকা তুলতে পারবে না ট্যাম্পাকোর মালিকরা: কেন্দ্রীয় ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT