চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 পূর্বাহ্ন 30, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক ঘণ্টা আগে সংবাদ সম্মেলন এসে আওয়ামী লীগ-বিএনপি একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

শনিবার দিবাগত মধ্যরাতে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যলয়ে জরুরি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ।

দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ভোটের আগে চট্টগ্রামের পটিয়ায় ও লক্ষ্মীপুর সদরে দুই আওয়ামী লীগ কর্মীকে হত্যা করেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা।

এই সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ করে তিনি বলেন,  নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি মিথ্যাচার করছে।

এর কিছুক্ষণ আগে বিএনপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কুমিল্লা-৩ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কে এম মজিবুল হক, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে পুলিশ, র‌্যাব ঘিরে রেখে একরকম অবরুদ্ধ করে রাখা হয়েছে।

কুমিল্লা-১০ ধানের শীষের প্রার্থী কারাবন্দী মনিরুল হক চৌধুরীর নির্বাচন সমন্বয়কারী ৭/৮ জন নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন রিজভী।

‘‘নিশ্চিত পরাজয় জেনে আওয়ামী লীগের ক্যাডার’রা দেশব্যাপী ভোট কেন্দ্রগুলোতে নৌকায় সিল মারছে।’’ বলেন তিনি।

Tags: আওয়ামী লীগ-বিএনপিএকাদশ জাতীয় নির্বাচননির্বাচন
Previous Post

আর্সেনালকে নিয়ে উড়ন্ত লিভারপুলের ছেলেখেলা

Next Post

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Next Post
একাদশ জাতীয় নির্বাচন-ভোটগ্রহণ শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ভোট-নির্বাচন

ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT