চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 পূর্বাহ্ন 30, ডিসেম্বর 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ভোট-নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যরা।

ভোটকেন্দ্রে অন্যান্য ভোটারদের যেন সমস্যা না হয় সেজন্য সামনের গেট দিয়ে না গিয়ে সিটি কলেজের পেছনের একটি গেট দিয়ে বিশেষ ব্যবস্থায় প্রবেশ করেন শেখ হাসিনা। ভোটদান শেষে সেই পথ দিয়েই বেরিয়ে যান।

ভোট দিয়ে বের হয়ে প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে নিজ দলের জয়ের আশা ব্যক্ত করেন। বলেন, ‘নৌকার জয় হবেই, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমরা সহিংসতা চাই না, শান্তিপূর্ণ নির্বাচন চাই।’

প্রধানমন্ত্রী সবাইকে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জনগণের সেবা করার এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দেয়ার আহ্বান জানান।

রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ।

জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী আবদুল মান্নান।

সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ। একজন প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে, সেখানে ভোটগ্রহণ করা হবে ২৭ জানুয়ারি।

ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Tags: একাদশ জাতীয় নির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজশেখ হাসিনা
Previous Post

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Next Post

নোয়াখালী-৩ আসনের এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

Next Post

নোয়াখালী-৩ আসনের এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে ভোট দিয়েছেন মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT