চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালকে নিয়ে উড়ন্ত লিভারপুলের ছেলেখেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 পূর্বাহ্ন 30, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর গোলটা করেছিল আর্সেনালই। স্বাগতিক লিভারপুলের সেটা পছন্দ হয়নি! এরপর গুনেগুনে ৫ গোল দিয়ে আর্সেলানকে নিয়ে একরকম ছেলেখেলাই করেছে অলরেডরা। শনিবার রাতে তাদের জয়টি ৫-১ গোলের।

উড়ন্ত জয়ে হ্যাটট্রিক করেছেন রবের্তো ফিরমিনো। লিভারপুলের বাকি গোল দুটি সাদিও মানে ও মোহামেদ সালাহর। ইয়ুর্গেন ক্লপের আর্সেনালের একমাত্র গোলটি এইন্সলে মেইটল্যান্ড-নিলেসের।

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানটা আরও সুসংহত করল লিভারপুল। ২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে নতুন বছরে মাঠে নামবে তারা। সমান ম্যাচে ৪৫ পয়েন্টে দুইয়ে টটেনহ্যাম। আর হঠাতই পথ হারানো ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে।

বড়দিনের আমেজ এখনও কাটেনি। সঙ্গে ২০১৮ সালে নিজেদের শেষ ম্যাচ। অ্যানফিল্ডে ঘরের মাঠে গত পাঁচ ইপিএল ম্যাচে আর্সেনালের কাছে না হারার সুখস্মৃতি নিয়ে নামেন সালাহ-ফিরমিনোরা।

চেনা দর্শকদের মাঝে পিনপতন নীরবতা এনে ১১ মিনিটেই এইন্সলে মেইটল্যান্ড-নিলেসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপরই ঘুরে দাঁড়ানোর শুরু স্বাগতিকদের।

ম্যাচের ১৪ মিনিটে সমতা টানেন ফিরমিনো। সালাহর বাড়ানো বলে বক্সের মধ্য থেকে জাল খুঁজে নেন তিনি। ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডের গোলেই মিনিট দেড়েকের মধ্যে লিড নেয় লিভারপুল।

গোলক্ষুধায় পেয়ে বসা লিভারপুলকে ৩২ মিনিটে আরেকধাপ এগিয়ে দেন সাদিও মানে, বলেন যোগানদাতা সালাহ।

বিরতির ঠিক আগে গোলের খাতায় নাম তোলেন সালাহও। স্পটকিকে ব্যবধান বাড়ান মিশরের এ ফরোয়ার্ড। বক্সে তিনিই ফাউলের শিকার হয়েছিলেন। লিগ মৌসুমে এটি তার ১৩তম গোল। যৌথভাবে সর্বোচ্চ। আর্সেনালের পিয়েরে-এমেরিক অবামেয়াং ও টটেনহ্যামের হ্যারি কেইনের গোলও সমান।

মধ্যবিরতির পর অবশ্য খুব একটা ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল। ৬৫ মিনিটে কেবল স্পটকিকে হ্যাটট্রিক পূর্ণ করে নেন ফিরমিনো। তার আগেই বিধ্বস্ত আর্সেনাল।

Tags: আর্সেনাললিড স্পোর্টসলিভারপুল
Previous Post

নির্বাচনের আগের রাতে বিভিন্ন স্থানে সহিংসতা

Next Post

মধ্যরাতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

Next Post

মধ্যরাতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

একাদশ জাতীয় নির্বাচন-ভোটগ্রহণ শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT