চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি বিজয় দেখেছি, আজও দেখছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 16, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

‘আমি বিজয় দেখেছি এবং আজও দেখেছি। এই হিসেবে আমি খুবই সৌভাগ্যবান।’ বিজয় দিবসের ৪৭ বছর পূর্তির প্রথম প্রহরে কথাগুলো বলছিলেন নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান।

বিজয়ের ৪৭ বছর পূর্তিতে বরাবরের মতো চ্যানেল আই ভবনের চেতনা চত্বর সাজে লাল-সবুজের রঙে। বর্ণিল মঞ্চ, তোরণ আর ফেস্টুনে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ।

১১টা ৫ মিনিটে জাঁকজমকপূর্ণ এ মেলা’র উদ্বোধন করেন যুদ্ধাহত ও খেতাবধারী মুক্তিযোদ্ধারা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, চ্যানেল আই’র পরিচালনা পর্ষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় লাল-সবুজ বেলুন ওড়ানো হয়।

আর এখানেই বিজয় দিবস নিয়ে নিজের অভিজ্ঞতার কথা টেনে আতাউর রহমান বলেন, আমি বিজয় দেখেছি এবং আজও দেখেছি। এই হিসেবে আমি খুবই সৌভাগ্যবান। আমরা যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানি শাসন দ্বারা নিষ্পেষিত তখন ১৯৫২-এর ভাষা আন্দোলনের পরম্পরায় এক মহামানব এলেন। তিনি জাতিকে নিয়ে গেলেন হিমালয়ের শিখড়ে। তার নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেলাম। তার নেতৃত্বের প্রখরতা দেখলাম স্বচক্ষে। কিন্তু তারপর আবার শকুন পড়লো এই বাংলায়। হায়েনার চোখ পড়লো। শক্ত হাতে তা দমন করলেন তার সুযোগ্য কন্যা। আমরা দেখছি তার নেতৃত্বের প্রবলতা। সামনেও বিজয় দেখছি।

এদিকে স্বাধীন বাংলাদেশের মঞ্চ নাটকের পথিকৃৎ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যোদ্ধা অভিনেতা ও নাট্য নির্মাতা মামুনুর রশিদ বলেন,স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেইসময়ে সারা দেশের মানুষের মধ্যে এক অভূতপূর্ব প্রেণার সৃষ্টি করেছিলো। যারা যুদ্ধে গিয়েছিলেন তাদেরকে যেমন প্রেরণা যুগিয়েছে এমনকি যারা গৃহ অভ্যন্তরে ছিলেন তাদেরকেও। সেই প্রেরণা এতোদিনে অনেকটা ম্লান হয়ে গেছে, আমরা আশা করবো আবার খুব দ্রুত আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণায় দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারবো।

এছাড়া মেলা প্রাঙ্গণে দেশের গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, অরূপ রতন চৌধুরী, ফকির আলমগীর, ফরিদা পারভিন, নীলু বিল্লাহ, দিনাত জাহান মুন্নি, অণিমা রায়, কোনাল, সুর বিহার ও সুরের ধারার শিল্পীরা। গাজী আবদুল হাকিমের বাঁশির সুরে ছিল দেশের গান। রেজানুর রহমানের পরিচালনায় মুক্তিযুদ্ধের নাটক ‘পোস্ট মাস্টার’ মঞ্চস্থ হয়। আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেছেন মেলায় আগত বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্টজনেরা।

Tags: আতাউর রহমানবিজয় মেলামামুনুর রশিদলিড বিনোদন
Previous Post

লঙ্কানদের নিয়ে খেলছে কিউই ব্যাটসম্যানরা

Next Post

বিকল্প কেউ ক্ষমতায় আসলে একদিনেই রক্তের বন্যা বয়ে যাবে: কাদের

Next Post

বিকল্প কেউ ক্ষমতায় আসলে একদিনেই রক্তের বন্যা বয়ে যাবে: কাদের

সোহেল হাজারী-লতিফ সিদ্দিকীর সমর্থকদের সংঘর্ষ-টাঙ্গাইল

টাঙ্গাইলে সোহেল হাজারী-লতিফ সিদ্দিকীর সমর্থকদের সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT