চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সোহেল হাজারী-লতিফ সিদ্দিকীর সমর্থকদের সংঘর্ষ

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
2:56 অপরাহ্ন 16, ডিসেম্বর 2018
in টাঙ্গাইল, রাজনীতি
A A
সোহেল হাজারী-লতিফ সিদ্দিকীর সমর্থকদের সংঘর্ষ-টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীর বল্লভবাড়ী এলাকায় টাঙ্গাইল-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী ও স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনাকে দু’পক্ষের সমর্থকদের সংঘর্ষ বললেও লতিফ সিদ্দিকীর দাবি, তার সমর্থকরা কিছু করেনি। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরাই তার গাড়িবহরের ওপর হামলা চালায়।

এ ঘটনায় সোহেল হাজারীর সমর্থকরা লতিফ সিদ্দিকীর গাড়িবহরের ৩টি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের এই সাবেক নেতা। তিনি বলেন: সংঘর্ষের ঘটনার পর প্রায় এক ঘণ্টা তাকে এবং তার প্রচারণা দলকে ঘটনাস্থলে অবরোধ করে রাখা হয়।

এ ধরনের আচরণের প্রতিবাদ জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটে বসেছেন লতিফ সিদ্দিকী। রোববার বেলা সাড়ে ৩টার দিকেও তাকে সেখানেই শুয়ে থাকতে দেখা যায়। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এর মাঝে লতিফ সিদ্দিকীকে ফিরে যাওয়ার অনুরোধ করলেও নিজ অবস্থানেই অনড় আছেন তিনি।সোহেল হাজারী-লতিফ সিদ্দিকীর সমর্থকদের সংঘর্ষ-টাঙ্গাইল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দল থেকে অব্যাহতি পাওয়ার পর এবারই প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ‘নৌকা’ প্রতীকের সোহেল হাজারীর বিরুদ্ধে নির্বাচনের জন্য মাঠে নামেন।

Tags: আবদুল লতিফ সিদ্দিকীএকাদশ জাতীয় নির্বাচনটাঙ্গাইলটাঙ্গাইল কালিহাতীসোহেল হাজারী
Previous Post

বিকল্প কেউ ক্ষমতায় আসলে একদিনেই রক্তের বন্যা বয়ে যাবে: কাদের

Next Post

তারেক কি টেকনোক্র্যাট প্রধানমন্ত্রী, সংসদ নেতা হতে পারবে?

Next Post

তারেক কি টেকনোক্র্যাট প্রধানমন্ত্রী, সংসদ নেতা হতে পারবে?

সিলেটে আওয়ামী লীগ-বিএনপির নির্বাচনী প্রচারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT