চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের নিয়ে খেলছে কিউই ব্যাটসম্যানরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 16, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতে খেলেছেন বোলাররা। তাদের পালা থামতেই দায়িত্বটা তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কান বোলারদের খাটিয়ে তুলে নিয়েছেন লিডও।

ওয়েলিংটন টেস্টে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট করে ২ উইকেটে ৩১১ রানে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ২৯ রানের লিড নিয়ে তৃতীয় দিনে সংগ্রহ বাড়াতে নামবেন ল্যাথাম-টেলর।

এক উইকেট হাতে রেখে ২৭৫ রানে দ্বিতীয় দিন শুরু করা লঙ্কানদের অলআউট করতে কিউই বোলাররা বল খরচ করেছেন মাত্র ১৮ বল। এই ১৮ বলে রান এসেছে ৭টি, যার সবই নিরোশান ডিকেভেল্লার ব্যাটে। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৮০ রানে।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে টম ল্যাথাম দিন শেষে অপরাজিত আছেন ১২১ রানে, ২৫৬ বলে ১১ চারে ক্যারিয়ারের সপ্তম শতকের পথে হেঁটেছেন তিনি।

সঙ্গে উইলিয়ামসন ও রস টেলরের ফিফটিতে বিশাল সংগ্রহের পথেই স্বাগতিকরা। টেলর অপরাজিত আছেন ফিফটি ছুঁয়ে। ল্যাথামের সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটিটি ৯০ রানের।

ল্যাথাম এদিন উইলিয়ামসনের সঙ্গেও গড়েছেন ১৬২ রানের জুটি। দেড়শ পেরোনো জুটির পথে শতক পেতে পারতেন কেন উইলিয়ামসনও। ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে সাজঘরে ফিরেছেন স্বাগতিক অধিনায়ক।

ল্যাথাম রোববার জড়িয়ে আছেন দলের সব জুটিতেই। উদ্বোধনীতে জিত রাভাল ফিরেছেন ৪৩ রানে। তার সঙ্গে ওপেনিং জুটিতে ৫৯ রান তুলেছেন এ উদ্বোধনী ব্যাটসম্যান।

Tags: লিড স্পোর্টস
Previous Post

সিলেটে যেভাবে চলছে আওয়ামী লীগ-বিএনপির নির্বাচনী প্রচারণা

Next Post

‘আমি বিজয় দেখেছি, আজও দেখছি’

Next Post

‘আমি বিজয় দেখেছি, আজও দেখছি’

বিকল্প কেউ ক্ষমতায় আসলে একদিনেই রক্তের বন্যা বয়ে যাবে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT