চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেতে রক্ষা ফ্রান্সের, স্পেন-পর্তুগালের জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 12, অক্টোবর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে আর্জেন্টিনাকে রুখে দিয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছিল আইসল্যান্ড। ইউরোপিয়ান ফুটবলে তাদের উত্থানটা যে হঠাত করেই নয় এবার সেটির নমুনা পেল ফ্রান্সও। বৃহস্পতিবার রাতে শেষ সময়ের পেনাল্টি গোলে হার এড়িয়ে ২-২ ব্যবধানে ড্র নিয়ে ফিরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের হোঁচটের রাতে বড় জয় পেয়েছে পর্তুগাল ও স্পেন।

আইসল্যান্ডের মাঠে ৩০ মিনিটেই পিছিয়ে পড়ে ফ্রান্স। শুরুর দাপট অবশ্য ছিল অতিথিদেরই। কিন্তু বিরকির বিয়ারনাসনের গোলের পরই তাল হারায় দিদিয়ের দেশমের শিষ্যরা।

শক্তিশালী প্রতিপক্ষের এলোমেলো খেলার সুযোগে ব্যবধান দ্বিগুণ করে আইসল্যান্ড। ৫৮ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে ফ্রান্সের জালে জড়ান আরনাসন।

দুই গোলের ব্যবধানটা ৮৫ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল আইসল্যান্ড। হার যখন চোখ রাঙাচ্ছিল ফ্রান্সকে, তখনই একটি গোল শোধ করে ফ্রেঞ্চদের পথে ফেরান কাইলিয়ান এমবাপে।

আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজেদের ডি-বক্সে সিগরাডসনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে স্পটকিকে ফ্রান্সকে জয়ের মতো এক ড্র এনে দেন গ্রিজম্যানের বদলি নামা এমবাপে।

ফ্রান্সের হোঁচটের রাতে গ্যারেথ বেলবিহীন ওয়েলসের মাঠ থেকে ৪-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছে স্পেন। কার্ডিফ সিটির মাঠে ৮ ও ১৯ মিনিটে জোড়া গোল করেন বার্সা থেকে ব্রাত্য হয়ে দারুণভাবে জ্বলে ওঠা ফরোয়ার্ড পাকো আলকাসার। বাকি দুই গোল অধিনায়ক সার্জিও রামোস ও মার্ক বার্ত্রার। ওয়েলসের হয়ে সান্ত্বনার গোলটি স্যাম ভোকসের।

যৌন কেলেঙ্কারিতে জর্জরিত হয়ে জাতীয় দলে ডাক পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছাড়াই পোল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও উয়েফা নেশন্স কাপে ২-৩ গোলের জয় নিয়ে ফিরেছে পর্তুগাল। একটি করে গোল করেছেন আন্দ্রে সিলভা ও বের্নাদো সিলভা। অন্যটি পোলিশদের নিজেদের জালে নিজেরা জড়ানো গোল।

Tags: কাইলিয়ান এমবাপেফ্রান্স ফুটবল দললিড স্পোর্টসস্পেন ‍ফুটবল
Previous Post

এবি ব্যাংকের এমডির পদত্যাগ

Next Post

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

স্বাস্থ্য বাড়ে, প্রেমে পড়লে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT