চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 12, অক্টোবর 2018
in অপরাধ, চট্টগ্রাম
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর রেলক্রসিং এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।  নিহত ব্যক্তির নাম অসীম রায় বাবু।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানা গেছে।

র‍্যাবের দাবি, নিহত অসীম রায় মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে র‍্যাবের চার সদস্য আহত হয়েছেন। তারা চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। র‍্যাব-৭ চট্টগ্রাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা মুরাদপুর এলাকা দিয়ে আসছে এমন খবর পেয়ে র‍্যাব ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। সে সময় মুরাদপুর থেকে অক্সিজেন মোড়ের দিকে আসতে থাকা নীল রঙের একটি ব্যক্তিগত গাড়িকে থামার সংকেত দেয় র‍্যাব।

সংকেত পেয়ে গাড়ি থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে র‍্যাবের চার সদস্য আহত হন। জবাবে র‍্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যায়।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে র‍্যাব।  পরে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

Tags: বন্দুকযুদ্ধমাদক ব্যবসায়ীর‌্যাবসেমি লিড
Previous Post

এমবাপেতে রক্ষা ফ্রান্সের, স্পেন-পর্তুগালের জয়

Next Post

স্বাস্থ্য বাড়ে, প্রেমে পড়লে

Next Post

স্বাস্থ্য বাড়ে, প্রেমে পড়লে

যুব অলিম্পিকে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT