চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবি ব্যাংকের এমডির পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 পূর্বাহ্ন 12, অক্টোবর 2018
in অর্থনীতি
A A

প্রথম প্রজন্মের বেসরকারি আরব-বাংলাদেশ ব্যাংকের (এবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এবি ব্যাংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা জানা যায়নি। জানা গেছে, ঋণ বিতরণে অনিয়মের দায়ে গত বছরের শেষদিকে ব্যাংকটির সাবেক চেয়ারম্যানসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে দুদকে তলব করা হয়েছে।

এছাড়া গত ৯ অক্টোবর ব্যাংকটির পরিচালনা পর্ষদের বর্তমান ও সাবেক ছয় পরিচালককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

মসিউর রহমান চৌধুরী ২০১৭ সালের ৯ মার্চ থেকে এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছেন। এই পদে যোগদানের পূর্বে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ঋণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০০৩ সালের ২৬ জুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবি ব্যাংক ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে যোগদান করেন।

তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. কম (অনার্স), এম. কম (অ্যাকাউন্টিং) সমাপ্ত করে ‘সিনিয়র অফিসার-ফিনান্সিয়াল এনালিস্ট’ হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। সেখানে ২২ জুন ২০০৩ সাল পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন ও অস্ট্রেলিয়া থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

Tags: এবি ব্যাংকদুদকসেমি লিড
Previous Post

দুবাই প্রবাসী বাংলাদেশীদের অক্টোবরের মধ্যে বৈধ হতে হবে

Next Post

এমবাপেতে রক্ষা ফ্রান্সের, স্পেন-পর্তুগালের জয়

Next Post

এমবাপেতে রক্ষা ফ্রান্সের, স্পেন-পর্তুগালের জয়

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT