চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের সাফল্যের নেপথ্যে লেগস্পিন?

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:10 অপরাহ্ন 14, জুলাই 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
রুমানা ও ফাহিমা। দুই লেগস্পিনার মিলে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ৪ ম্যাচ নিয়েছেন ১৭ উইকেট।

রুমানা ও ফাহিমা। দুই লেগস্পিনার মিলে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ৪ ম্যাচ নিয়েছেন ১৭ উইকেট।

টি-টুয়েন্টি সংস্করণে বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছেন লেগস্পিনাররা। রশিদ খান, শাদাব খান, ইস সোধি, চাহাল ও স্যামুয়েল বদ্রি; আইসিসির বর্তমান র‌্যাঙ্কিংয়ের শীর্ষে এই পাঁচ তারকা লেগস্পিনার। মেয়েদের ক্রিকেটে সেরা পাঁচে নাম একটিই। দ্বিতীয় স্থানে ভারতীয় লেগস্পিনার পুনম যাদব।

মেয়েদের ক্রিকেটে অফস্পিনারদের পেছনে ঠেলে রাজত্ব অধিগ্রহণের চেষ্টায় শক্ত অভিযান শুরু করেছেন লেগস্পিনাররা। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে পট পরিবর্তনের পেছনেও তো লেগস্পিনের অনেক বড় ভূমিকা।

একটা সময় টিম টাইগ্রেসের সমস্যা ছিল ব্যাটিং। সেটি কাটিয়ে উঠেছে এশিয়া কাপ থেকে। ভয়ডরহীন ব্যাটিং, সঙ্গে দুই লেগস্পিনার রুমানা আহমেদ ও ফাহিমা খাতুনের জুটি বেধে বোলিং। সহজেই ম্যাচের পর ম্যাচ জয় তুলে নিচ্ছে টাইগ্রেস দল। সালমা খাতুনের দল পার করছে মধুর সময়ই।

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে রুমানা-ফাহিমা দাঁড়াতেই দেননি পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস, আরব আরব আমিরাত, স্কটল্যান্ডের ব্যাটারদের। অল্প রানে প্রতিপক্ষ দলকে বেধে ফেলে শামিমা, আয়শা, ফারজানা, নিগারদের কাজটা সহজ করে দিয়েছেন। দাপুটে সব জয় তুলে অপরাজেয় থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

পরিসংখ্যানে চোখ রাখলেই স্পষ্ট হবে লেগস্পিনের অবদান। রুমানা-ফাহিমা বাছাইপর্বের চার ম্যাচে ২৪ ওভার বোলিং করে দিয়েছেন ৬৮ রান। ইকোনমি তিনেরও নিচে (২.৮৩)। বিপরীতে তারা উইকেট নিয়েছেন ১৭টি। এটিই প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে বড় ব্যবধান গড়ে দিয়েছে।

ফাহিমা ৪ ম্যাচে ১৩ ওভার বোলিং করে ৪০ রান খরচায় নিয়েছে ৯ উইকেট। রুমানা নিয়েছেন ৮ উইকেট। ১১ ওভারে দিয়েছেন ২৮ রান।

রুমানা-ফাহিমার গুরু ইমতিয়াজ হোসেন পিলু মনে করেন জুটি বেধে বোলিং করাতেই সাফল্য বেশি আসছে। খুলনা বিভাগীয় নারী দলের কোচের দায়িত্বে থাকা ইমতিয়াজ হোসেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বলেন সেকথাই।

‘লেগস্পিন খেলতে হলে টেকনিক শতভাগ ঠিক থাকা চাই। লেগস্পিন এমন একটা শিল্প যা ব্যাটসম্যান শটস খেলার পরও বুঝতে পারে না বল কোথায় যেতে পারে। কখনও কখনও বোলারেরও বুঝতে সমস্যা হয় ব্যাটের কোথায় লাগলে বল কোন অঞ্চলে যাবে। বাংলাদেশের সুবিধা হল, রুমানা-ফাহিমা জুটি বেধে বোলিং করছে। দুই প্রান্ত থেকেই লেগস্পিনার বল করায় প্রতিপক্ষ ব্যাটার চাপে পড়ে যাচ্ছে। একজন করলে তাকে হয়ত দেখেশুনে খেলতো আর অন্যপ্রান্তের বোলারটির উপর চড়াও হতো।’

ইমতিয়াজ হোসেন পিলু

বলা হয়ে থাকে লেগস্পিন হল শিল্প। আর লেগস্পিনার শিল্পী। বাংলাদেশ নারী দলে দুই শিল্পীর নাম রুমানা ও ফাহিমা। যাদের ঘূর্ণির কারিকুরি বোঝা প্রতিপক্ষ ব্যাটারদের জন্য কঠিন পাঠই হয়ে উঠেছে।

মেয়েদের ওয়ানডে সংস্করণে দেশের হয়ে প্রথম হ্যাট্রটিক করেছিলেন রুমানা। টি-টুয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক এসেছে ফাহিমার হাত ধরে। বিশ্বকাপ বাছাইয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লেখান।

ক্রিকেটের শুরু থেকেই লেগস্পিনাররা দুর্লভ প্রজাতি। মাঝখানে অনেক বছর মনে রাখার মতো লেগস্পিনারের দেখাই পায়নি ক্রিকেট। বর্তমান সময়ে বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল লেগস্পিনার মাতিয়ে বেড়াচ্ছেন বিশ্ব ক্রিকেটও। মুস্তাক আহমেদ, শেন ওয়ার্ন, ম্যাকগ্রিলদের পর ঐতিহ্য ধরে রেখেছেন রশিদ খান, আদিল রশিদ, ইমরান তাহিররা।

বাংলাদেশের পুরুষ দলে একজন লেগস্পিনার পেতে কম চেষ্টা করছে না বিসিবি। কিন্তু দুর্লভ প্রতিভা মিলছে না। মাঝে জুবায়ের হোসেন লিখন কিছুদিন খেললেও অনেকদিন ধরেই দলের বাইরে। বিপরীতে মেয়েদের ক্রিকেটে দুই লেগস্পিনার দীর্ঘদিন ধরে খেলে যাচ্ছেন। দিয়ে যাচ্ছেন আস্থার প্রতিদান।

Tags: মেয়েদের ক্রিকেটলিড স্পোর্টসলেগস্পিন
Previous Post

মদ্রিচের শুধু বিশ্বকাপটা চাই

Next Post

কেন মাদকাসক্ত হয় মানুষ?

Next Post

কেন মাদকাসক্ত হয় মানুষ?

পাকিস্তান-আত্মঘাতী বোমা হামলা-আইএস-পাকিস্তানে হামলায় নিহত

জঙ্গিবাদের থাবায় নিশ্চিহ্ন হওয়ার পথে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT