চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মদ্রিচের শুধু বিশ্বকাপটা চাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 14, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ যত শেষের দিকে যাচ্ছে, ততই আলোচনা বাড়ছে লুকা মদ্রিচকে নিয়ে। বলা হচ্ছে, সামনের ব্যালন ডি’অর উঠতে পারে তার হাতে। মদ্রিচের এসব ভাবনার সময় নেই। ফাইনালের আগে বলছেন, আমার শুধু বিশ্বকাপটাই চাই।

রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স এবং মদ্রিচের ক্রোয়েশিয়া। ফ্রান্স এই নিয়ে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলবে। ক্রোয়েশিয়া প্রথমবার।

মেসি, রোনালদো, নেইমার আগেভাগে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় ব্যালন ডি’অরের দাবিদার হয়ে উঠেছেন মদ্রিচ। কিন্তু তার চোখ শুধুমাত্র বিশ্বকাপে, ‘আমি শুধুমাত্র দলের সাফল্য নিয়ে ভাবছি। ব্যক্তিগত পুরস্কার নিয়ে আমার কোনো ভাবনা নেই।’

সংবাদ সম্মেলনে মদ্রিচ বলেন, ‘আমি চাই ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতুক। তার জন্য সবকিছু করার চেষ্টা করবো।’

কম উচ্চতার কারণে বিভিন্ন সময়ে মদ্রিচকে উপহাস শুনতে হয়েছে। সেই মদ্রিচ এখন অনন্য উচ্চতায়। সেইসব দিনের কথা স্মরণ করে বলেন, ‘আমার জন্য পথটা কঠিন ছিল। কিন্তু কখনোই হাল ছেড়ে দেয়া উচিত নয়। নিজেকে নিয়ে কখনোই আমার সংকোচ ছিল না।’

Tags: বিশ্বকাপ সর্বশেষমদ্রিচ
Previous Post

প্রি-ম্যাচ রিভিউ : ১৪ জুলাই, তৃতীয় স্থান নির্ধারণী

Next Post

মেয়েদের সাফল্যের নেপথ্যে লেগস্পিন?

Next Post
রুমানা ও ফাহিমা। দুই লেগস্পিনার মিলে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ৪ ম্যাচ নিয়েছেন ১৭ উইকেট।

মেয়েদের সাফল্যের নেপথ্যে লেগস্পিন?

কেন মাদকাসক্ত হয় মানুষ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT