চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের থাবায় নিশ্চিহ্ন হওয়ার পথে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:21 অপরাহ্ন 14, জুলাই 2018
in সম্পাদকীয়
A A
পাকিস্তান-আত্মঘাতী বোমা হামলা-আইএস-পাকিস্তানে হামলায় নিহত

অগণতান্ত্রিক পাকিস্তানের নানাবিধ সংকটের কথা নতুন নয়। দেশটির জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত সেখানকার গণতন্ত্র সামরিক শাসনের কবলে পড়ে জর্জরিত। গণতন্ত্রের অনুপস্থিতি এবং শাসকগোষ্ঠির নজিরবিহীন প্রশ্রয়ে জঙ্গিবাদের চারণভূমি হয়ে ওঠা পাকিস্তানে নতুন করে সংকট শুরু হয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে গ্রেপ্তারের আগে ও পরে তিনটি নির্বাচনী সমাবেশে জঙ্গিদের হামলায় শতাধিক মানুষ মারা গেছেন।

এবারের সংকটেরও মূল হোতা দেশটির সেনাবাহিনী। নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে এই সংকটের সূচনা করে তারা। নওয়াজ এবং তার মেয়েকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তারের দিনে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নির্বাচনী সমাবেশে সন্ত্রাসী হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আর এই হামলার টার্গেট বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি)। পাকিস্তানের এই দলটি জাতীয় রাজনীতিতে প্রগতিশীলতার চর্চা করে। এ কারণে ইতিপূর্বেও তারা আত্মঘাতী হামলার শিকার হয়েছে, নির্বাচনে দলীয় নেতাকর্মীরা নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় একইভাবে বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৩২ জন। আহত ২শ’র বেশি।

জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) নিজস্ব সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সির মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। তবে হামলার কোনো কারণ উল্লেখ করেনি দলটি। শক্তিশালী গণতন্ত্রের অনুপস্থিতিতে পাকিস্তান আর্মির সঙ্গে জঙ্গিদের সখ্যতার বিষয়টি নতুন নয়। এমনকি আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকেও পাকিস্তানের ক্যান্টনমেন্ট এলাকা আ্যবোটাবাদে আশ্রয় দিয়েছিলো। এর আগে ২০০৮ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও নির্বাচনী প্রচারণার সময় ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছিলেন। গণতন্ত্র চর্চার অভাব ও সেনাবাহিনীর ভুমিকার জন্য সেখানে এমনটা হচ্ছে বলে আমরা মনে করি।

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জন্ম নেয়া বাংলাদেশ গণতান্ত্রিকভাবে অনেক এগিয়ে রয়েছে। তবে আমাদের এখানেও যে গণতন্ত্র হোঁচট খায়নি তা নয়। একাধিকবার আমরাও স্বৈরশাসনের কবলে পড়েছি। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই স্বৈরশাসনের পক্ষে ছিল না। তারা বারবার রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। তারপরেও পাকিস্তানের এই ভয়াবহ হামলা থেকে আমাদের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। কারণ জঙ্গিগোষ্ঠী আইএস এর আগে হলি আর্টিজানে হামলার দায় স্বীকার করেছিল। এছাড়া আমাদের এখানে গণতন্ত্র থাকুক তা পাকিস্তান কখনোই চায় না। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেমে আছে ভাবার কোনো কারণ নেই।

আশঙ্কার মূল কারণ হলো- চলতি বছর বাংলাদেশের জন্যও নির্বাচনী বছর। তাই আমাদের সব রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ক্ষমতার মোহে গণতন্ত্রের পথে না থাকলে সেই সুযোগ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী নিয়ে নেবে। তাই সময় থাকতে দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে সন্ত্রাস এবং স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে বলে আমরা আশা করি। একই সঙ্গে বাংলাদেশসহ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল সকল প্রতিবেশি দেশকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাই।

Tags: সম্পাদকীয়
Previous Post

কেন মাদকাসক্ত হয় মানুষ?

Next Post

দাম কমছে অপ্পো ফাইন্ড এক্সের

Next Post

দাম কমছে অপ্পো ফাইন্ড এক্সের

কক্সবাজারে নদীতে গোসল করতে নেমে ৫ স্কুলছাত্র নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT